চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কের চাওয়াতেই দলে সাব্বির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

হাতের কাগজে চোখ রেখে এক এক করে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করলেন মিনহাজুল আবেদিন নান্নু। পাশেই বসা হাবিবুল বাশার সুমন। নিউজিল্যান্ড সফরের দলে আছে সাব্বির রহমানের নাম। ভুলে ‘সাব্বির’ নামটা চলে এল না তো! সে সন্দেহ থেকে আরেকবার দলটা পড়ে শোনানোর অনুরোধ করা হল প্রধান নির্বাচককে।

পরে সাব্বিরকে দলে রাখার ব্যাখ্যায় মিনহাজুল জানালেন, তার শাস্তির মেয়াদ এক মাস কমেছে এবং অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জোরাল দাবির মুখেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মিনহাজুল জানান, শাস্তি কমানোর বিষয়টি শৃঙ্খলা কমিটির এবং সেটি কমানো হয়েছে আগেই। কেবল মিডিয়াকে জানানো হয়নি। যদিও শৃঙ্খলা কমিটির ভাইস-চেয়ারম্যান শেখ সোহেল চ্যানেল আই অনলাইনকে জানান, সাব্বিরের শাস্তি কমানো হয়নি। দলের স্বার্থে যদি সাব্বিরকে দরকার হয় সেটি কমানোর ক্ষমতা রাখেন একমাত্র বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Banglabid

শাস্তি যেভাবেই কমুক। শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় দলের স্কোয়াডে উঠে গেছে সাব্বিরের নাম। অনেকটা নাটকীয়ভাবেই!

শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হওয়া সাব্বিরের ৬ মাস শাস্তির যে মেয়াদ, সেটি শেষ হওয়ার কথা ছিল আগামী ১ মার্চ। যদি এক মাস কমানো হয় তাতেও ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ এ ক্রিকেটার। কিন্তু তার আগেই বিবেচনায় সাব্বির। বারবার শৃঙ্খলাভঙ্গের কারণে সমালোচিত হওয়া এ ব্যাটসম্যান কতটা শুধরেছেন নিজেকে, সেটির ব্যাখ্যাও দিতে পারেননি কেউ।

৫ মাস ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির বিপিএলে কেবল একটি ম্যাচেই জ্বলে উঠেছেন। তাতেই নির্বাচক-অধিনায়কের আস্থা ফিরে পেয়েছেন।

Reneta

‘এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালভাবে আমাদেরকে দাবি জানিয়েছে এবং আমরা দুজনই তার পক্ষে রাজী হয়েছি। ওরা এমন একজনকে চাচ্ছে যারা লোয়ারমিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপ পরিকল্পনা করে নিউজিল্যান্ডে ওকে নেয়া হচ্ছে। দেখা যাক, অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তার ব্যাপারে। আমিও আশাবাদী সে ফিরে আসবে।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল বললেন এভাবেই।

দল গঠনের প্রক্রিয়া প্রসঙ্গে মিনহাজুল বলেছেন, ‘এটা (সাব্বিরের শাস্তি কমেছে) আমরা টিম দেয়ার আগেই জেনেছি। আমাদের সিলেকশনের পর ছাড়পত্র নিতে হয়। সভাপতির অনুমোদন লাগে। আমাদের ক্লিয়ারেন্স (সাব্বির খেলতে পারবে) না দিলে তো আমরা নিতে পারি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিলিড স্পোর্টসসাব্বির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাবুলে বাংলাদেশ মিশন পুনরায় খোলার অনুরোধ আফগান দূতের

পরবর্তী

মৃত মানুষটা তখন শুধুই একটা সেলফি আনন্দ!

পরবর্তী

মৃত মানুষটা তখন শুধুই একটা সেলফি আনন্দ!

বসুন্ধরার কাছে উড়ে গেল আবাহনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT