চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত মানুষটা তখন শুধুই একটা সেলফি আনন্দ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৯
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বীর মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সেলফি প্রবণ নাগরিক জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে শহীদ মিনারে গিয়ে যারা সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন তাদের তীব্র সমালোচনা করেন এই অভিনেত্রী।

শাহনাজ খুশি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন: ‘‘শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মানুষের চেয়ে, সেলফি তোলার মানুষই এখন বেশী। প্রতিবার গেলে, আগের বারের তিক্ত অভিজ্ঞতাকে ছাড়িয়ে যায়। একজন প্রাণহীন দেহ সামনে রেখে কিভাবে এ ইচ্ছা হয় তা আমার মাথায় আসে না। খুবই বিব্রতকর এবং সেই সাথে বেদনারও আমার কাছে। শহীদ মিনারে যাদের নেয়া হয় তারা কোন না কোন ভাবে শ্রেষ্ঠা স্থানের। কিছু বন্ধু-স্বজন ছাড়া আগত সব মানুষের মোবাইল হাতে নিয়ে একই আবদার। কে মারা গেছে, কেন, কত বয়স, কি হয়েছিল, তার পরিবারের জন্য কত বেদনার কোনদিক্ ভ্রুক্ষেপ নাই!

শহীদ মিনারে দাঁড়িয়ে বিব্রত আমি তখন অন্তত একটা মানবিক, শোকাতুর চোখ খুঁজি! শহীদ মিনারে আনা মৃত শ্রেষ্ঠ মানুষটা তখন শুধুই একটা সেলফি ফটোর আনন্দ ছাড়া কিচ্ছু না!

গত সেপ্টেম্বরে বৃন্দাবনের মা মারা গেলেন, বাবা একই ভাবে তার ৩ বছর আগে। গ্রামে যেহেতু কেউ থাকে না, তাই এলাকার বন্ধুজনদের একটা ফোন করে আমরা রওনা হই। আমার প্রাণের গ্রামের, সব মানুষ কোথায় কী করতে হবে, এমনকি মাইকিং সহ সব করে নির্ভার করেছে। অনেক রাত অবধি জংগলের ভেতর সামাধিস্থলে অন্ধকারে কুপির আলো হাতে শত শত মানুষ সমাহিত না করা পর্যন্ত দাঁড়িয়ে থেকেছে। বসার জন্য চেয়ার/হাত পাখা/কলসে করে কলের পানি দিয়েছে। আমাদের চোখের পানির ধারায় সিক্ত হয়েছে তাদের চোখ। আমাদের সৌভাগ্য, আমরা দুজনই দর্শকের অনেক ভালবাসার, নিজ এলাকায় সেটা আরও বেগবান হয়। সেই সাথে যুক্ত ছিল আয়নাবাজীর তুমুল জনপ্রিয়তার পর পরই চঞ্চল চৌধুরী। তিনি সমব্যথী হয়ে দুইবারই আমাদের সাথে ছিল সর্বক্ষণ। পুরো সময়, এমনকি পরদিনও কেউ ফোন নিয়ে কাছে আসেনি। এসেছে সমবেদনা জানাতে, সুবিধা অসুবিধার খোঁজ করতে।

নাগরিক জীবন কি মানুষের মানবিক জায়গাটাকে কার্পেটে মুড়ে দিয়েছে? বলবার/করবার/অথবা যন্ত্রের স্বাধীনতা কি মানুষের সহজাত মমত্ববোধকে গ্রাস করেছে? একটা মোবাইল ফোন কি এতো অচেনা করে ফেলে মানবিক আচরণের? তা কেমন করে হয়? এসব মানুষগুলোর শেকড় তো গ্রামেই!

Reneta

এলোমেলো ভাবনা গুলোই ব্যথিত আমি খুব সংগোপনে চলে আসি, বাইরে এসে লম্বা শ্বাস ফেলি এই ভেবে যে, ভাগ্যিস মৃত বন্ধু-জন কিছু বলতে পারছে না/দেখতে পারছে না!’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ ইমতিয়াজ বুলবুলগীতিকারবীর মুক্তিযোদ্ধাশাহনাজ খুশিসুরকার ও সংগীত পরিচালক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT