বিনোদন

অতিরিক্ত মাদকে হলিউড অভিনেতার মৃত্যু, চার মাদক বিক্রেতা গ্রেপ্তার

একজন পুরুষের ছবি, তিনি একটি ভবনের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষের ছবি, তিনি একটি ভবনের পাশে দাঁড়িয়ে আছেন, পটভূমিতে আকাশ ও ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছরের সেপ্টেম্বরে হলিউড অভিনেতা মাইকেল কে.উইলিয়ামকে তার নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আশেপাশে মাদকের নমুনা পাওয়া যাওয়ায় ধারণা করা হয় অতিরিক্ত মাদক সেবনের ফলেই মৃত্যু হয়েছে তার।

এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক ও পুয়ের্তো রিকোর পুলিশ। এই চারজন অভিনেতার কাছে মাদক বিক্রি করেছিলেন।

যুক্তরাষ্ট্রে করোনাকালীন মাদক কেড়ে নিয়েছে লাখের বেশি প্রাণ। আমেরিকার অ্যাটর্নি ডামিয়ান ইউলিয়ামস এক বিবৃতিতে বলেন, ‘এটা পাবলিক হেলথ ক্রাইসিস। এটা বন্ধ করতে হবে।’

মাইকেল কে.উইলিয়ামের মৃত্যুর আগের দিনের সিসি টিভি ফুটেজে এই চারজনকে মাদক বিক্রি করতে দেখা যায়। ফুটপাতে দাঁড়িয়ে অভিনেতার কাছে মাদক বিক্রি করেছিলেন তারা।

জনপ্রিয় ব্যক্তির সঙ্গে মাদক বিক্রেতাদের গ্রেপ্তার, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচ বি ও চ্যানেলের বিখ্যাত টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’ -এ ‘ওমর লিটল’ এর চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা। ছবি সমালোচকদের তরফেও জুটেছিল ভূয়সী প্রশংসা। এছাড়াও ‘ব্রডওয়াক এম্পায়ার’, ‘লাভক্রাফ্ট কান্ট্রি’-র মতো জনপ্রিয় সিরিজেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছিল মাইকেলকে।

বিষয়:মাদক মৃত্যু হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…