বিনোদন

অটিস্টিক সালমান খান

অটিস্টিক সালমান খান

কুস্তিগীরের লড়াইয়ের পর অটিস্টিক হয়ে পর্দায় ফিরবেন ‘বাজরাঙ্গি ভাইজাই’ খ্যাত সালমান খান। কবীর খানের নতুন প্রজেক্ট ‘টিউবলাইট’। সেখানেই সালমান অটিস্টিক ভূমিকায় অভিনয় করবেন।

আগস্টের প্রথম সপ্তাহেই শুরু হবে ‘টিউবলাইটের’ কাজ। ১৯৬২-র ইন্দো-চায়না যুদ্ধের পটভূমিকায় তৈরি হচ্ছে রোমান্টিক এ ছবিটি। তবে ছবিতে সালমানের নায়িকা কে হবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

শোনা যাচ্ছে,  দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা থাকতে পারেন ‘সাল্লু মিয়ার’ বিপরীতে।

ছবিতে সালমান ছাড়াও থাকবেন তার ভাই সোহেল খান।

বিষয়:বলিউড সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…