সালমান খানের পরবর্তী সিনেমা ‘টিউবলাইট’, এই সিনেমায় সালমানের বিপরীতে দীপিকা পাডুকোন বা ক্যাটরিনা কাইফ নয় নায়িকা হিসেবে থাকবেন চীনা অভিনেত্রী জু জু।
সাল্লু ভাইয়ের বিপরীতে প্রথমবারের মতো বলিউডে অভিষেক হচ্ছে এ চীনা অভিনেত্রীর।
এরইমধ্যে মুম্বাইয়ে হিন্দি ভাষা শেখার জন্য জু জু তামিল নিচ্ছেন। গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে ‘টিউবলাইট’র প্রথম শুটিং’র কাজ। জনপ্রিয় পরিচালক কবীর খান রেকর্ড গড়া বাজরাঙ্গি ভাইজান’র পর ‘টিউবলাইট’ নিয়েই ফিরছেন।
ছবিতে সালমান খানকে অটিস্টিকের ভূমিকায় দেখা যাবে। ১৯৬২-র ইন্দো-চায়না যুদ্ধের পটভূমিকায় তৈরি হচ্ছে রোমান্টিক এ ছবিটি।







