ফুটবল

অজেঁর বিপক্ষে পিএসজির সহজ জয়

পিএসজির খেলোয়াড়রা গোল উদযাপন করছে, ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির খেলোয়াড়রা গোল উদযাপন করছে, ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে অজেঁর বিপক্ষে জয় তুলেছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। অজেঁর মাঠ স্টেড রেমন্ডে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজি প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৮ মিনিটে। হাকিমির বাড়িয়ে দেয়া বল দারুণ ফিনিশিংয়ে জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন কাইলিয়ান এমবাপে।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টায় মাঝে মাঝেই পিএসজির রক্ষণদুর্গে হানা দিলেও কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি অজঁ। উল্টো ডি মারিয়ার বাড়িয়ে দেয়া বলে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় সার্জিও রামোস।

দ্বিতীয়ার্ধে নেমে একের পর এক আক্রমণে অজেঁর রক্ষণদুর্গ ব্যস্ত রাখলেও গোল পেতে সময় নিচ্ছিল। অবশেষে ম্যাচের ৭৭ মিনিটে ডি মারিয়ার নান্দনিক শটে মাথা ছুঁইয়ে অজেঁর জালে শেষ পেরেক ঠুকেন মার্কুইনহোস।

ম্যাচের শেষ সময়ে পিএসজির তরুণ ফুটবলার এডোয়ার্ড মিছুটকে বিতর্কিত লাল কার্ড দেন রেফারি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।

বিষয়:এমবাপে ডি মারিয়া পচেত্তিনো পিএসজি ফ্রেঞ্চ লিগ ওয়ান রামোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…