চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ বরাবরই উত্তাপের। এবারও তার ব্যতিক্রম হলো না। সিডনি টেস্টের আগ পর্যন্ত কোয়ারেন্টাইন নিয়ে খেপে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবার তাতে ঘি ঢাললো বর্ণবিদ্বেষের অভিযোগ। সিডনি টেস্টের দর্শকদের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন আজিঙ্কা রাহানেরা।

সিডনি টেস্টের তৃতীয় দিন জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের উদ্দেশে দর্শক আসন থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে; সরাসরি এই অভিযোগ তুলে দুই আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনের সঙ্গে কথা বলেন আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিনসহ দলের সিনিয়র ক্রিকেটাররা। বুমরা এবং সিরাজও সেখানে হাজির ছিলেন। সেখানেই তারা দর্শক আসন থেকে বর্ণবিদ্বেষী মন্তব্যের কথা উল্লেখ করেন। এরপর অন্তত মিনিট দশেক দুই আম্পায়ার, নিরাপত্তারক্ষী এবং ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আলোচনা হয়।

ঘটনার পর রাহানে, অশ্বিনরা এরপর ড্রেসিংরুমে চলে গেলেও ভারতীয় দলের নিরাপত্তা কর্মকর্তা মাঠের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা চালিয়ে যান। আইসিসির নিরাপত্তা কর্মকর্তাও সেখানে হাজির ছিলেন। এরপরেই ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ তোলা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

সিডনি টেস্টের তৃতীয় দিনে ফাইন লেগে ফিল্ডিং করছিলেন মোহাম্মদ সিরাজ। সেসময় গ্যালারি স্ট্যান্ড থেকে কোনও দর্শক তার উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। এরপর খেলা চলাকালীন ভারতীয় সাপোর্ট স্টাফদের একজন বাউন্ডারির ধারে বুমরার সঙ্গে কথা বলেন। মনে করা হচ্ছে, তখনই বুমরা গোটা বিষয়টি ওই সাপোর্ট স্টাফকে জানান।

যেহেতু মাঠে মাত্র ১০ হাজার দর্শক হাজির ছিলেন, তাই প্রত্যেকটি আওয়াজ অনেক স্পষ্ট ভাবেই শোনা যাচ্ছিল। ফলে বুমরা, সিরাজরা যে অভিযোগ করেছেন, তার ভিত্তিতে কোনও অডিও ক্লিপ জমা দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

পুরো ব্যাপারটাই এখন আইসিসির হাতে। যদি ভারতের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়, তা হলে বাকি দিনগুলিতে মাঠে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জসপ্রীত বুমরাহমোহাম্মদ সিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গত বছরে ৬২৬ শিশু ধর্ষণের শিকার

পরবর্তী

টাইগারদের ক্যাম্প শুরু রোববার

পরবর্তী

টাইগারদের ক্যাম্প শুরু রোববার

নড়াইলে বাস খাদে পড়ে নিহত ১

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT