চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের পাল্টা জবাব দিচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম টেস্টে নেমে ব্যাটিং ব্যর্থতায় ডুবতে বসেছিল ভারত। প্রথম ইনিংসে ঝলমলে সেঞ্চুরিতে সংগ্রহ আড়াইশ ছুঁয়ে দিয়ে ত্রাণকর্তা হন চেতেশ্বর পূজারা। নিজেদের ব্যাটিংয়ের জ্বালার সময়টা এবার অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিচ্ছে সফরকারীরা। সেখানে ট্রাভিস হেডের প্রতিরোধে ব্যবধান কমাতে লড়ছে অজিরা।

শুক্রবার অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে এক উইকেট নিয়ে উইকেটে আসা ভারত আর কোনো রান যোগ না করেই গুটিয়ে যায় ২৫০ রানে। পরে ব্যাটিংয়ে এসে ৭ উইকেটে ১৯১ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

রানের খাতা খুলতে না পারা অ্যারন ফিঞ্চকে ইনিংসের তৃতীয় বলেই বোল্ড করে শুরুটা করেছিলেন ইশান্ত শার্মা। ৫৮ রানের জুটি গড়ে সেই ধাক্কা খানিকটা সামাল দেন অভিষিক্ত মার্কাস হ্যারিস ও উসমান খাজা।

Banglabid

হ্যারিসকে (২৬) বিজয়ের ক্যাচ বানিয়ে তাতে যতি টানেন রবীচন্দ্রন অশ্বিন। খানিকপরে শন মার্শকে (২) বোল্ড করে আজি ইনিংসে চাপ বাড়ান অশ্বিনই।

পিটার হ্যান্ডসকম্বকে (৩৪) নিয়ে সেই ধাক্কা সামলানোর চেষ্টায় ছিলেন খাজা। তখন আবারও অশ্বিনের আঘাত। ১২৫ বলে ২৮ করা খাজাকে উইকেটরক্ষক পান্টের গ্লাভসবন্দী করেন এ অফস্পিনার।

ইশান্ত শর্মা আক্রমণে এসে অধিনায়ক টিম পেইনকে (৫) সাজঘরের পথ দেখালে আবারও বিপদে পড়ে স্বাগতিকরা। বুমরাহ তখন প্যাট কামিন্সকে (১০) এলবিডব্লিউ করলে লেজই বেড়িয়ে পড়ে অজি ইনিংসের।

Reneta

মিডলঅর্ডারে নিঃসঙ্গ লড়াই চালিয়ে অপরাজিত থাকা ট্রাভিস হেড মিচেল স্টার্ককে (৮*) নিয়ে দিনের শেষটুকু পার করেছেন। ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন হেড। ভারত ইনিংসে পূজারা যেমন ত্রাতা ছিলেন, তৃতীয় দিনের সকালে অস্ট্রেলিয়ার জন্য তিনি কতটা ত্রাণকর্তা হতে পারেন সেটির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। প্রথম ইনিংসে এখনও ৫৯ রানে পিছিয়ে আছে অজিরা।

ভারতের সফলতার দিনে ৩ উইকেট নিয়ে সেরা অফস্পিনার অশ্বিন। ২টি করে উইকেট নিয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ইশান্ত ও বুমরাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাজোটে কার কতো প্রার্থী?

পরবর্তী

ইসিতে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা

পরবর্তী

ইসিতে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা

৪৭ থেকে দ্বিতীয় সপ্তাহে ৭৬ সিনেমা হল পেল 'দহন'

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT