চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অচেনা নারীকে মেসেজ পাঠিয়ে নতুন বিতর্কে সামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বেশ আলোচনায় আছেন ভারতের পেসার মোহাম্মদ সামি। তবে উড়ন্ত ফর্মে থাকা সামিকে ছাড়ছে না বিতর্ক। পুরনো বিতর্কের মূলে স্ত্রী হাসিন জাহান। এবার নতুন আরেক বিতর্কে জড়িয়েছেন সামি। অচেনা এক নারীকে মেসেজ পাঠিয়ে আবার শিরোনামে তিনি।

বিশ্বকাপ চলার সময়ই সামিকে বখাটে হিসেবে আখ্যায়িত করেন স্ত্রী হাসিন। তিনি বলেছিলেন, ‘বখাটে সামি আহমেদ টিকটক-এ একটা অ্যাকাউন্ট খুলেছে। সেখানে সে ৯৭ জনকে ফলো করে। যার মধ্যে ৯০ জন নারী। এক বাচ্চার বাবা হওয়ার পরও কোনো লজ্জা নেই ওর। ছিঃ!’

হাসিনের ওই মন্তব্যের দুই সপ্তাহও কাটেনি। সামির বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, ধর্ষণ ও নির্যাতনের মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন হাসিন। সেসব নিয়ে দীর্ঘ টানাপোড়েনও চলেছে। এরমধ্যেই সামির বিরুদ্ধে অভিযোগ তুললেন এক নারী। ভারতীয় পেসার নাকি ইনস্টাগ্রাম মেসেজ পাঠিয়েছেন সোফিয়া নামের ওই নারীকে।

ইনস্টাগ্রাম ইনবক্সে সামি ‘শুভ অপরাহ্ন’ লিখে মেসেজ পাঠিয়েছেন বলে নিজেই জানিয়েছেন সোফিয়া। এই ঘটনা সামনে আসতেই সমর্থকদের তোপের মুখে পড়েছেন সামি। স্ত্রীর সঙ্গে ঝামেলা, তার উপর বিশ্বকাপের মাঝপথে এমন কাণ্ডে ক্ষুব্ধ তার ভক্তরা।

সোফিয়া টুইটারে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, যেখানে বার্তা প্রেরকের নাম দেখানো হচ্ছে মোহাম্মদ সামি।

সোফিয়া লিখেছেন, ‘কেউ আমাকে বলবেন, ১.৪ মিলিয়ন ফলোয়ারের একজন বিশৃঙ্খল ক্রিকেট খেলোয়াড় কেন আমাকে বার্তা দেয়?’

Reneta

এই ঘটনা সামনে আসার পর ভক্তদের কেউ কেউ তার পাশে দাঁড়িয়েছেন। আবার অনেকেই বলেছেন, এরকম অভ্যাস তার আগে থেকেই রয়েছে। কারো মন্তব্য আবার, এই ঘটনার স্ক্রিনশট পোস্ট করা ঠিক হয়নি। সামি যদি বার্তা দিয়েও থাকে, আসলে ওই নারী প্রচারে আসতেই এমনটা করেছেন। আরও নানা রকম প্রতিক্রিয়া দেন ভক্ত-সমর্থকরা।

মাঠের বাইরে যাইহোক, মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত সামি। ভুবনেশ্বর কুমারের ইনজুরির কারণে দলে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন। চার ম্যাচে তুলে নিয়েছেন ১৪ উইকেট, সঙ্গে ডেথ ওভারে চোখ ধাঁধানো বোলিং।

মাঠের বাইরে যতবারই বিতর্ক বা সমস্যায় জড়িয়েছেন, ততবারই সামির পাশে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে এমন বিতর্কে বিসিসিআেই কান দেবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ভারতীয় একাদশেও থাকার সম্ভাবনা রয়েছে সামির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯মোহাম্মদ সামি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট, চরম অনিয়মের অভিযোগ সুজনের

পরবর্তী

বন্দী প্রত্যর্পণ বিল ফেলতে গিয়েও ফেলছে না হংকং

পরবর্তী
হংকং-বন্দী প্রত্যর্পণ বিল

বন্দী প্রত্যর্পণ বিল ফেলতে গিয়েও ফেলছে না হংকং

সামিয়াদের রক্ষার কৌশল রাষ্ট্রকেই ঠিক করতে হবে

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT