চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের কোনো বয়স নেই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

মিলিন্দের চাইতে অঙ্কিতা বয়সে ২৯ বছরের ছোট! তাতে কি! প্রেমেরতো কোনো বয়স নেই, এমন কথাতো প্রচলিতই। আর তারই যেনো আরো একবার প্রমাণ করলেন আয়রনম্যান খ্যাত ৫২ বছর বয়সী সুপারমডেল মিলিন্দ সুমন ও অঙ্কিতা কোনওয়ার। গত শনিবার সন্ধ্যায় ভারতের মহারাষ্ট্রের আলীবাগের একটি ফার্মহাউজে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের আগে ছোট পরিসরে  মেহেদির অনুষ্ঠান হয়েছে সেখানে। ইনস্টাগ্রামে মিলিন্দ সুমন আর অঙ্কিতার মেহেদি অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেছে তাদের বন্ধুরা।  মেহেদি অনুষ্ঠানে সবার সঙ্গে নেচেছেন মিলিন্দ ও অঙ্কিতা। ভারতের গুয়াহাটির মেয়ে অঙ্কিতার সঙ্গে প্রায় দুই বছর ধরে প্রেম করেন মিলিন্দ।

তবে বয়সের ফারাকও তাদের প্রেমে কোনো বাধা তৈরি করতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দুজন নিজেদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ করেন। একটি ফ্যাশন উইকে কাজ করতে গিয়ে মিলিন্দ সুমন আর অঙ্কিতার পরিচয়। সেখানে তারা জুটি হয়ে র‌্যাম্পে হাঁটেন। এরপর কয়েকটি ম্যারাথনে অংশ নিয়েছেন একসঙ্গে।

একসময়ের শীর্ষ মডেল মিলিন্দ সুমনের সঙ্গে হাঁটুর বয়সী অঙ্কিতা এভাবেই জুড়ে যান।

যদিও এর আগে মিলিন্দ ২০০৬ সালে এক ফরাসি অভিনেত্রীকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে টিকে ছিল মাত্র তিন বছর। এদিকে অঙ্কিতার এটিই  প্রথম বিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কিতাগায়ে হলুদবিয়ে
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্ব বাঘ দিবসে হবে ‘প্যান প্যাসিফিক টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ২৫ উড়োজাহাজ নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট

জুলাই ১৭, ২০২৬

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT