ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মাহমুদুলের দুই শিশু সন্তানের জন্য গঠিত হয়েছে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এর আগে শনিবার সকালে অগ্নিদগ্ধ ডিজিএম মাহমুদুল হাসানের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধায় উত্তরায় ট্রপিকানা আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সে অগ্নিদগ্ধ ডিজিএম মাহমুদুল হাসান ও তার দুই শিশু সন্তান মাইয়শা ও মুনতাকিনকে নিয়ে ভর্তি করা হয়েছিলো বার্ন ইউনিটে। মারাত্বক ভাবে দগ্ধ মাহমুদুল আইসিইউতে চিকিৎসাধী অবস্থায় শনিবার ভোরে মারা যান।
মাহমুদুলের খালা জানিয়েছেন, শিশু মাইসার অবস্থা ভালো নয়। মুখ পুড়ে গেছে । সামনের শরীরের পুরো অংশটি পুড়ে গেছে। পেছনের অংশটুকু ভালো আছে। কণ্ঠনালীসহ শরীরের ৫৫ শতাংশই পুড়ে গেছে। অগ্নিদগ্ধ দুই শিশু সন্তানের সংকটাপন্ন অবস্থায় স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশ বার্ন ইউনিটে।
অগ্নিদগ্ধ হওয়া ওই দুই শিশুর অবস্থা ভালো নয় বলেছেন চিকিৎসকরা। বার্ন ইউনিটের জাতীয় উপদেষ্টা কমিটির অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, দু’জন শিশুর শ্বাসনালী পুড়ে গেছে। তাই সকালে আমরা আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুদের চিকিৎসা চলছে।
এদিকে নিহত চার জনের দাফনের জন্য অর্থ সহায়তা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।










