স্বাস্থ্য

যুক্তরাজ্যের নতুন ধরণের করোনায় কার্যকর অক্সফোর্ডের ভ্যাকসিন: আইইডিসিআর

বাংলাদেশে করোনা টিকা গ্রহণের জন্য মানুষ অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী করোনা টিকা দিচ্ছেন, অন্যরা অপেক্ষমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা ভ্যাকসিন যুক্তরাজ্যের নতুন ধরণের করোনাতেও কার্যকর বলে জানিয়েছেন আইইডিসিআরের প্রধান বিজ্ঞানী ডা. এ এস এম আলমগীর।

তিনি বলেন, দেশে জানুয়ারি মাসের প্রথম দিকে যুক্তরাজ্যের পাওয়া করোনার নতুন ধরনের অতি সংক্রমণশীল ৫-৬ জন করোনা রোগী দেশে শনাক্ত হয়েছে-তবে তারা এখন সুস্থ আছেন।

এসময় ডা. এ এস এম আলমগীর বলেন, করোনা রোগী শনাক্ত ও মৃত্যু হার বাড়ায় উদ্বেগের হলেও আতঙ্কের নয়। স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত সতর্কতা অবলম্বন জরুরি, তা না হলে ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে দেশে আমদানি করা হয়েছে, যা বর্তমানে দেশজুড়ে প্রদান করা হচ্ছে।

দেশে এখন পর্যন্ত (৯ মার্চ) প্রায় ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন।

বিষয়:আইইডিসিআর করোনাভাইরাস যুক্তরাজ্যে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…