আগামী ২৫ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত গাজীপুরের মাওনা এলাকায় সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে সকাল ৭টা থেকে-সন্ধ্যা ৬টা পর্যন্ত অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে বলে জানিয়েছে আইএসপিআর।
জনসাধারণের নিরাপত্তার স্বার্থে উক্ত সময়ে সিএডি ডেমোলিশন গ্রাউন্ডের ৪ কিলোমিটারের মধ্যে চলাচল না করার জন্য অনুরোধ জানানো হয়েছে আইএসপিআর এর পক্ষ থেকে।








