চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অংশুর কথা-সুরে তানভীর তারেকের ‘ঘরের ভেতর নদী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৭, জুন ২০২১
বিনোদন
A A

প্রকাশ পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেকের নতুন গান ‘ঘরের ভেতর নদী’। গানটির লেখা ও সুর এক সময়কার জনপ্রিয় গীতিকার ও সুরকার নিয়াজ আহমেদ অংশুর।

যিনি প্রয়াত আইয়ুব বাচ্চু’র ‘মেয়ে’, ‘জন্মহীন নক্ষত্র’ থেকে শুরু করে একাধিক জনপ্রিয় গান লিখেছেন।

নব্বই দশকে অংশু’র সুরে ‘দাঁড়ারে’ নামের একটি তারকাসমৃদ্ধ ব্যান্ডমিক্সড অ্যালবাম শ্রোতাদের কাছে দারুণ এক উপহার ছিল। এরপর বিচ্ছিন্নভাবে গান লিখেছেন ও সুর করেছেন তিনি। এবার অংশু’র সুরে গাইলেন সুরকার ও কণ্ঠশিল্পী তানভীর তারেক। গানটির সংগীতায়োজন করেছেন রাজেশ মজুমদার।

তানভীর তারেক মনে করেন নিয়াজ আহমেদ অংশু তার কাছে সবসময় স্পেশাল। অন্যান্য গীতিকারের চেয়ে অংশুর লেখায় গভীরতা খুঁজে পান। নতুন এ গানের কণ্ঠ দেয়ার পাশাপাশি পিয়ানো, ব্যাকাপ সিন্থসহ মিক্স মাস্টার করেছেন তানভীর তারেক নিজেই।

তিনি বলেন, তার লেখা ‘তোমার শহর আমার শহর’ গাইবার পর আমি তার সুরে একটি গান গাইবার ইচ্ছে পোষণ করি। সেই চাওয়া অনুযায়ীই  আমাকে একেবারেই ভিন্ন এক জনরার সুর করে দেন।

তিনি বলেন, গানটি মূলত শ্রোতাদেরকে শোনাতেই চাই। খুব জমকালো ভিডিওর আর্থিক সঙ্গতিও নাই, আর তাগিদটাও খুব বেশি অনুভব করি না আমি। ভাল মানের শ্রোতা অল্প হলেও তাদের মুগ্ধতা কুড়াতে পারলেই এ গানের স্বার্থকতা।’

Reneta

নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘আমি শুরু থেকেই খুব অল্পই কাজ করেছি। বাচ্চু ভাইয়ের সাথেও গান কম। তানভীর আমার ছোট ভাই, বন্ধু। ওর সাথে এবি কিচেনে পরিচয় থেকে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। এর আগে ‘তোমার শহর আমার শহর’ নামে আমার একটি লিরিক ওর নিজের সুর সংগীতে গেয়েছিল। সে গানটি চমৎকার গেয়েছিল। সেসময়ই আমার এই গানটি লেখা ও সুর করা। মিউজিকের কর্ডস্টাফও আমার তৈরি। তানভীরের কণ্ঠে এ ধরনের গান নতুন। দারুণ গেয়েছে ।

ঘরের ভেতর নদী’ গানটি তানভীর তারেক এর নিজস্ব মিউজিক চ্যানেল ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

তানভীর তারেকের নতুন গান ‘ঘরের ভেতর নদী’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানতানভীর তারেকলেখাসংগীতসুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে আবারও হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে: ট্রাম্প

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা!

জুন ৯, ২০২৬

মেডিকেল প্রতিবেদন, দ্রুত ‘সেরে উঠছেন’ নেইমার

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন এইচ-১বি ভিসার লাখ ডলারের ফি আইন বাতিল

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT