চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৪ জনকে সম্মাননা দেওয়া হবে মুক্তির সংগ্রাম নাট্যোৎসবে

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৯:২৬ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৭
বিনোদন
A A
বা থেকে সেলিম আল দীন, জাহানারা ইমাম ও হুমায়ুন ফরীদি

বা থেকে সেলিম আল দীন, জাহানারা ইমাম ও হুমায়ুন ফরীদি

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জীবিত ও মরণোত্তর বরেণ্য ৬৪ ব্যক্তিকে সম্মাননা জানানো হবে মুক্তির সংগ্রাম নাট্যোৎসবে। এ নাট্যোৎসব আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্যকলা বিভাগ ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। সপ্তাহব্যাপি এই উৎসব শুরু হবে আগামী ২৫ মার্চ। উৎ​সব উদ্বোধন করবেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

জানা গেছে, শহীদ জননী জাহানারা ইমাম, নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীন, হুমায়ুন ফরীদি, আবদুল্লাহ আল মামুন, মমতাজুর রহমানসহ ৬৪ ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হবে। উৎসবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক বশির আহমেদ।

উৎসবের পরিকল্পনাকারী মহিবুর রউফ শৈবাল বলেন, ‘সপ্তাহব্যাপি এই আয়োজনে থাকবে সম্মাননাপ্রাপ্তদের মধ্যে স্বারক প্রদান। মরণোত্তর সম্মাননা গ্রহণ করবেন বরেণ্য ব্যক্তিত্বদের পরিবারের সদস্য।  থাকবে সাতটি নাটক মঞ্চায়ন, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৫ মার্চ বিকালে। নাটক মঞ্চায়ন হবে প্রতিদিন সন্ধ্যায়। উৎসবের দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে পদাতিকের প্রযোজনা “কালরাত্রি”। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা অনেক বড় একটি আয়োজন হতে যাচ্ছে।’

ট্যাগ: নাট্যোৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাটরিনার বদলে মঞ্চে কারিনা

পরবর্তী

তিশার অভিনয়ে মুগ্ধ পরমব্রত

পরবর্তী
তিশা

তিশার অভিনয়ে মুগ্ধ পরমব্রত

ফ্লাইওভার ধস: প্রাথমিকভাবে যে কারণ চিহ্নিত

সর্বশেষ

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT