‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানের মহড়া করতে গিয়ে আহত হন ক্যাটরিনা কাইফ। মেরুদন্ডে আঘাত পান তিনি। চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে যেতে হয়। এরপর কর্তৃপক্ষ ক্যাটরিনার পরিবর্তে এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য রাজি করিয়েছেন কারিনা কাপুরকে।
শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং সাইফ আলী খানের চারটি গানের সঙ্গে নেচেছেন কারিনা। ‘বজরঙ্গি ভাইজান’, ‘থ্রি ইডিয়টস’, ‘রা ওয়ান’ এবং ‘তাশান’ ছবির চারটি জনপ্রিয় গানের ম্যাডলি তৈরি করা হয় কারিনার জন্য। এই চারটি ছবিতেই খানদের নায়িকা ছিলেন কারিনা।
অনুষ্ঠানে আরও পারফর্ম করেছেন সালমান খান, বরুণ ধাওয়ান ও সানি লিওন।
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে পূর্ব ব্রান্দ্রার রিলায়েন্স জিও গার্ডেনে আয়োজন করা হয়েছে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান।
এ বছর দর্শকদের রায়ে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘দঙ্গল’ আর সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘সুলতান’ ছবির সালমান খান ও আনুশকা শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড লাইফ।

সমালোচকদের বিচারে ‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭’ বিজয়ী
সেরা চলচ্চিত্র: পিঙ্ক
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব)
সেরা অভিনেতা: অমিতাভ বচ্চন (পিঙ্ক)
সেরা নবাগত অভিনেত্রী: হৃতিকা সিং (শালা খাড়ুস)
সেরা নবাগত অভিনেতা: জিম সর্ব (নিরজা)
সেরা পরিচালক: রাম মাধভানি (নিরজা)
সেরা পার্শ্ব–অভিনেত্রী: শাবানা আজমি (নিরজা)
সেরা পার্শ্ব–অভিনেতা: ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সন্স)
সেরা খল অভিনেতা: জিম সর্ব (নিরজা)
সেরা কমেডি অভিনেতা: ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সন্স)








