চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ জানুয়ারি আওয়ামী লীগের জন্যও কলঙ্কের দিন: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

৫ জানুয়ারি দেশের ইতিহাসে কলঙ্কের দিন তো বটেই আওয়ামী লীগের জন্যও তা সবচেয়ে বড় কলঙ্কের দিন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মির্জা ফখরুল। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

মির্জা ফখরুল বলেন: এখনও এক দেশ এক নেতার শাসন চলছে। স্বৈরতন্ত্র একটু ভিন্নভাবে জেঁকে বসেছে। পোশাকটা শুধু আলাদা। তারা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ, শাসন বিভাগ নিয়ন্ত্রণে নিয়েছে। পার্লামেন্ট আগেই নিয়েছে।

‘একটি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠিয়েছে। দেশত্যাগে বাধ্য করেছে। এমন নজির পৃথিবীর কোথাও নেই। এই অবস্থায় চুপ করে বসে থাকলে হবে না। গণজাগরণ সৃষ্টি করতে হবে। গণজাগরণে মুক্তি’, বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন: ফ্যাসিস্ট সরকারের সঙ্গে ডেমোক্রেটিক ফোর্সের আন্দোলন সহজ নয়, আমাদের দীর্ঘ লড়াই করতে হবে। কোন কিছুকে হালকা করে নেওয়ার উপায় নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গ্রাম-গঞ্জে জাগরণ সৃষ্টি করতে হবে। একজোট হয়ে আন্দোলন করতে হবে, এর জন্য খালেদা জিয়ার বিকল্প নেই।

তিনি বলেন: আওয়ামী লীগের মতো পার্টি আজ করুণ জায়গায় পৌঁছেছে। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন করেছে যে পার্টি আজকে তাদের পুলিশ, বন্দুক দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন। এতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপার্সনের উপদেষ্টা বোরহান উদ্দিন প্রমুখ।

ট্যাগ: ৫ জানুয়ারিআওয়ামী লীগমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুলিস্তানে পাতাল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, গ্রেপ্তার ৮

পরবর্তী
ইয়াবাসহ আটক

মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, গ্রেপ্তার ৮

ভিলিয়ার্সদের অলআউট করে কোহলিরাও বিপাকে

সর্বশেষ

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT