চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্সদের অলআউট করে কোহলিরাও বিপাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

কেউ সিমে হিট করাচ্ছেন। কেউ ইনকাটার মারছেন। কেউ আউটসুইং করাচ্ছেন। কেপটাউনের পেস স্বর্গে সাউথ আফ্রিকা এবং ভারতীয় পেসারদের এভাবে সারাদিন আগুন ঝরাতে দেখা গেল। প্রথমদিন শেষ হওয়ার অনেক আগে ভিলিয়ার্সরা গুটিয়ে যায় ২৮৬ রানে। ভারত আবার ব্যাট করতে নেমে ২৮ রান তুলতে কোহলির উইকেটসহ তিনজনকে হারিয়েছে।

তিন টেস্ট সিরিজের প্রথমটিতে প্রথমদিন পেসাররা কী করেছেন আরেকটি তথ্য থেকে সেটি বুঝতে সুবিধা হবে। স্পিনারদের মধ্যে একমাত্র অশ্বিন দুটি উইকেট নিয়েছেন। তার ভেতর একটি আবার রানআউট। দুই দলের বাকি সব উইকেট পেসারদের দখলে। এর মধ্যে আবার সাউথ আফ্রিকান পাঁচ ব্যাটসম্যানই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন। দুইজন এলবিডব্লিউ, একজন বোল্ড। অর্থাৎ মাঠের অন্যদিকে কোথাও কোনো ক্যাচ নেই।

স্বাগতিক সাউথ আফ্রিকা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পাঁচ পেসার নিয়ে খেলতে নামা ভারত প্রথম ওভারেই সাফল্য পায়। ভুবনেশ্বর কুমারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এলগার (০)। তৃতীয় ওভারে মার্করামকে (৫) এলবিডব্লিউ বানান ওই ভুবনেশ্বর। পঞ্চম ওভারে আবার তার আঘাত। এবার ফিরতে হয় অভিজ্ঞ আমলাকে (৩)।

Banglabid

দ্রুত তিন উইকেট হারানোর পর ভিলিয়ার্স এবং ডু প্লেসিস হাল ধরেন। দুজনে ১১৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন। ৩৩তম ওভারের শেষ বলে এই জুটি ভাঙেন জসপ্রিত বুমরাহ। ভিলিয়ার্সকে ব্যক্তিগত ৬৫ রানে বোল্ড করেন। ৮৪ বলে ১১টি চারে এই রান করেন তিনি। কোনো ছয়ের মার নেই। প্লেসিস ফেরেন ৩৬তম ওভারে। হার্দিকের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ১০৪ বলে ১২টি চারে ৬২ করে যান। তার ইনিংসেও কোনো ছয়ের মার নেই।

এরপর জেঁকে বসার চেষ্টা করেন ডি-কক। প্রথম তিন উইকেট শিকার করা ভুবনেশ্বর সেটা হতে দেননি। অর্ধশতক থেকে সাত দূরে থাকতে তাকে বিদায় করেন। ৪০ বলে সাতটি চারের সাহায্যে এই রান করেন তিনি। মোহাম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে ফিল্যান্ডার করে যান ২৩। কেশব মহারাজকে (৩৫) রানআউট করেন অশ্বিন। অশ্বিন পরে রাবাদাকে (২৬) উইকেটের পেছনে ধরা পড়তে বাধ্য করেন। অশ্বিন দ্বিতীয় উইকেট দখল করেন মরকেলকে এলবিডব্লিউ বানিয়ে।

ভুবনেশ্বর কুমার চার উইকেট নিতে ৮৭ রান খরচ করেন। একটি করে উইকেট সামি, বুমরাহ এবং হার্দিকের।

Reneta

দিনের খেলা ১১ ওভার বাকি থাকতে ব্যাট করতে নামে ভারত। পঞ্চম ওভারে ফিল্যান্ডারের বলে এলগারের হাতে ক্যাচ দেন ওপেনার মুরালি বিজয় (১)। এক ওভার বাদে স্টেইনকে পুল করতে যেয়ে আকাশে উঠিয়ে দেন শেখর ধাওয়ান (১৬)। পিচে দাঁড়িয়ে স্টেইন নিজেই ক্যাচ নেন। অফস্টাম্প ঘেঁষা শর্টবাউন্সারে ব্যাট ‘দেব কি দেব না’ করতে করতে দিয়ে ফেলেন নববিবাহিত কোহলি। আর তাতেই ৫ রানের মাথায় ধরা পড়েন উইকেটরক্ষকের হাতে। ১৮ বল স্থায়ী হয় তার ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, গ্রেপ্তার ৮

পরবর্তী

‘বিকাশের দেয়া তথ্যেই হুন্ডি এজেন্টদের ধরেছে সিআইডি’

পরবর্তী

‘বিকাশের দেয়া তথ্যেই হুন্ডি এজেন্টদের ধরেছে সিআইডি’

জেনেফার লরেন্স

ছোটবেলায় জন্মদিনের পার্টি হতো না জেনিফার লরেন্সের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT