চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩ বছরে পা রাখলেন অ্যাঞ্জেলিনা জোলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
বিনোদন
A A

১৯৭৫ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জন্ম হয়েছিলো হলিউড অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৌষী অ্যাঞ্জেলিনা জোলির। বাবার দিক থেকে চেকোস্লোভাকীয় ও জার্মান বংশোদ্ভূত আর মায়ের দিক থেকে ফরাসি কানাডীয় বংশোদ্ভূত জোলি পা রাখলেন ৪৩ বছরে।

দিনটিকে ঘিরে জোলির ভক্তদের মাঝে ব্যাপক কৌতুহল থাকলেও এই তারকা তার সন্তানদের নিয়ে ঘরোয়াভাবেই দিনটি উদযাপন করবেন। জানা গেছে, জন্মদিনে  সন্তানদের  নিয়ে বরাবরের মত এবারও বিশেষ পরিকল্পনা রয়েছে জোলির। সেই বিষয়টিও গোপন রেখেছেন এই হলিউড তারকা।

প্রায় সবাই জানেন অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান। যাদের ভেতর তিনজন তার নিজের আর বাকি তিনজনকে দত্তক সন্তান হিসেবে লালন পালন করছেন। সন্তান দত্তক নেয়ার কারণে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

Banglabid

মার্কিন এই অভিনেত্রী বেশ কয়েকবার গোল্ডেন গ্লোব পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। বিশ্বব্যাপী মানবতার প্রচার, এবং বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। এছাড়াও একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ব্যক্তিগত জীবনে জোলি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথমবার অভিনেতা জনি লি মিলার, দ্বিতীয়বার বিলি বব থর্নটন ও তৃতীয়বার ব্রাড পিটের সঙ্গে। কিন্তু পরবর্তীতে সকলের সঙ্গেই তার বিবাহবিচ্ছেদ ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিজন্মদিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্যাশন জগতের বিজ্ঞাপনে নতুনত্ব

পরবর্তী

বউমার ইফতার আয়োজন

পরবর্তী
বউমা

বউমার ইফতার আয়োজন

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT