বউমার ইফতার আয়োজন

ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ এ্যালামনাই এসোসিয়েশন (বউমা)।
১ জুন শুক্রবার এই ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে এই আয়োজনে স্কুল অব বিজনেস এর ডীন প্রফেসর মোস্তফা আজাদ কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব বিজনেস এর সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম। তিনি এ্যালামনাই এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং ১ম বর্ষপূর্তির সফলতা কামনা করেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রভাষক মোঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ এ্যালামনাই এসোসিয়েশন (বউমা) এর সাংগঠনিক সম্পাদক রবিউল আমিন রুবেল এবং সভাপতি সৈয়দ জামান।
অনুষ্ঠানে বউমা’র দুইটি ইউনিটের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক করে ‘উন্মুক্ত ক্যারিয়ার কাউন্সিলিং ইউনিট’ এবং কবি মফিজুল হককে আহ্বায়ক করে ‘উন্মুক্ত সাহিত্য-সাংস্কৃতিক ইউনিট’র শুভ সূচনা করেন প্রফেসর মোস্তফা আজাদ কামাল ও অন্যান্য অনুষদ সদস্যরা।
৫ জানুয়ারি, ২০১৮ বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে ‘উন্মুক্ত রক্তদাতা ইউনিট’ এর পথচলা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অনুষদ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন বউমা’র সাধারণ সম্পাদক শাহানা আক্তার।



