চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাশন জগতের বিজ্ঞাপনে নতুনত্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
লাইফস্টাইল
A A

বিজ্ঞাপনী সংস্থা স্যাটারডে ডিজিটাল বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আইয়ের জন্য থিমেটিক বিজ্ঞাপন তৈরি করে গত বছর ২০১৭ সালে। ফ্যাশন জগতের গতানুগতিক ধারার বিজ্ঞাপনের বাইরে ক্যাটস আই-এর চেয়ারম্যান সাইদ সিদ্দিকী’র ভাবনায় আর স্যাটারডের তত্ত্বাবধানে এই বিজ্ঞাপন নির্মাণের ফলে ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনে যোগ হয় নতুনত্ব।

তাই গত বছরের বিজ্ঞাপনটি খুব দ্রুত সামাজিক মাধম্যে জনপ্রিয়তা পায়। এ বছরও ‘স্যাটারডে ডিজিটাল ক্যাটস আই’-এর জন্য তৈরি করে নতুন ঈদ ভিডিও। এবারের ভিডিওটিতে দেখানো হয়েছে কীভাবে ক্যাটস আইয়ের সাথে ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে তরুণ সমাজ ও প্রতিটি পরিবারের মাঝে। গত বছরের মতো ক্যাটস আইয়ের ঈদ ভিডিওটি এবারও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সারা ফেলছে। ভিডিওটির লিংক-
‘স্যাটারডে ডিজিটাল’ গত তিন বছরেরও বেশি সময় ধরে একটানা কাজ করে আসছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই’র জন্য। শুধু বিজ্ঞাপনই নয় ক্যাটস আইয়ের ওয়েবসাইট ডিজাইন ও মেনটেনেন্স থেকে শুরু করে সম্পূর্ণ মার্কেটিং সল্যুশন এবং প্লানিং করে আসছে স্যাটারডে ডিজিটাল। যার ধারাবাহিকতায় ২০১৭ সালে ক্যাটস আই তৈরি করেছিল তাদের প্রথম ঈদ ভিডিও, যা সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচিত হয়েছিলো।

স্যাটারডে ডিজিটাল এর তৈরি বেশিরভাগ ক্যাম্পেইনই সোশ্যাল মিডিয়াতে প্রশংসিত হয়েছে। এই প্রসঙ্গে ক্যাটস আইয়ের বিজ্ঞাপনী সংস্থা স্যাটারডে ডিজিটাল এর সিইও এবং চীফ ক্রিয়েটিভ ডিরেক্টর মাহবুব আলম মাহি বলেন: আমাদের এই সাফল্যের মূল কারন হচ্ছে আমাদের প্রতি আমাদের ক্লায়েন্ট ক্যাটস আই’এর অগাধ বিশ্বাস আর ভালো কাজ করার প্রতি তাদের উৎসাহ ও সহযোগীতা। আসলে জনপ্রিয় কোন বিজ্ঞাপন মানেই শুধু ভালো গল্প নয়, প্রয়োজন একটি ভালো টিম ওয়ার্ক।

তিনি আরো বলেন: ক্লায়েন্ট, এজেন্সি ও প্রোডাকশন হাউজের মধ্যে ভালো বোঝাপড়া ও অগাধ বিশ্বাস না থাকলে এমনভাবে পরপর দু’বারই সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন করা সম্ভব হতো না। সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা হিসেবে আমাদের সবসময়ই চেষ্টা থাকে একটু ভিন্নমাত্রার বিজ্ঞাপন করা। তাই ক্যাটস আই’এর ঈদের বিজ্ঞাপন ছাড়াও তাদের জন্য তৈরী ২০১৭-র বিজয় দিবস, ২০১৮-র ২১শে ফেব্রুয়ারি ছাড়াও আরো অনেক বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পায়।

আর ক্যাটস আই ছাড়াও আমাদের অন্যান্য ক্লায়েন্ট যেমন, কাশেম ইন্ড্রাস্টিজ, এসিআই, গ্লোব গ্রুপ, প্রাণ গ্রুপ ইত্যাদি কর্পোরেটদের অনেক ব্যান্ডের জন্য করা অনেক বিজ্ঞাপনই অতীতে জনপ্রিয়তা পায়।’

এই বছর ক্যাটস আই ঈদ ভিডিওটি পরিচালনা করছেন খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাণ সংস্থা ‘রান আউট ফিল্মস’-এর ডিরেক্টর সামিউর রহমান এবং ভিডিওটির জন্য মিউজিক তৈরি করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটস আইফ্যাশনরান আউটহাবীব ওয়াহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT