চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪২ দিন পর গলা ভেজাবো, ভেবেই আনন্দ লাগছে: মদ কিনতে আসা দিল্লিবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ০৫, মে ২০২০
আন্তর্জাতিক
A A

দিল্লিতে লকডাউন শিথিলের পর খুলে দেওয়া হয়েছে মদের দোকানগুলো৷ দিল্লি সরকারের স্পষ্ট নির্দেশনা, সামাজিক দূরত্ব মেনে দোকান থেকে মদ কিনতে হবে। সেই সঙ্গে যোগ করা হয়েছে ৭০ শতাংশ অতিরিক্ত করোনা ফি।

কেজরিওয়াল সরকার ভেবেছিলো, তাদের এ সিদ্ধান্তে হয়তো কিছুটা হলেও চাপ কমবে মদের দোকানগুলোতে। কিন্তু সম্পূর্ণ উল্টো চিত্র। সকাল ৯টায় দোকানগুলো খোলার কথা থাকলেও ভোর ৫টার পর থেকেই লাইনে দাঁড়াতে দেখা গেছে মদ কিনতে আসা ব্যক্তিদের। যেখানে ছিলো না সামজিক দূরত্ব মানার বিন্দুমাত্র নমুনা৷

এমনই চিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। তাদের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দিল্লির বিশ্বাস নগরের মহারাজা সুরজমল মার্গের পাশের একটি মদের দোকানের চিত্র।

সেখানে কৃষ্ণনগর থেকে মদ কিনতে ভোর থেকে লাইনে ঠাসাঠাসি করে দাঁড়ানো এক ব্যক্তি তার অভিব্যক্তি তুলে ধরেছেন ঠিক এভাবে: সেই সকাল ৫টার পর থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। ৪২ দিন পর গলা ভেজাতে পারবো, এটা ভেবেই আনন্দ লাগছে।

সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, বিষয়টি সম্পর্কে ওই ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন: ভিড় হবে বলে সেই সকাল থেকে লাইনে এসে দাঁড়িয়ে আছি। সকাল ৯টায় দোকান খোলার কথা, এর মাঝে পুলিশও এসে ঘুরে গেছে। এখন যদি ঝামেলা (লাইনে সামাজিক দূরত্ব না মানা) হয়, আমার কী করার আছে!

এরপরই আসে ৭০ শতাংশ অতিরিক্ত করোনা ট্যাক্স বসানোর ইস্যুটি। সেখানে ওই ব্যক্তির স্পষ্ট জবাব: ধরে নিন না, দেশকে দান করছি!

অর্থনীতিকে চাঙ্গা করতে কেজরিওয়াল সরকার মদের ওর ৭০ শতাংশ করোনা ট্যাক্স বসিয়ে ছিলো, মন্দার মধ্যে এতে কিছুটা হলেও অর্থনীতি চাঙ্গা হবে। কিন্তু দিল্লি সরকারের এ সিদ্ধান্ত বিপদ ডেকে আনলো কিনা এমন প্রশ্ন এখন সচেতন মহলে।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসদিল্লিমদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামাজিক সংগঠন রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুলকে ‘তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা’

পরবর্তী

বিদ্যানন্দ’র চেয়ারম্যান পদে বহাল থাকছেন কিশোর

পরবর্তী

বিদ্যানন্দ'র চেয়ারম্যান পদে বহাল থাকছেন কিশোর

করোনাভাইরাস: ইটালিকে ছাড়িয়ে ইউরোপের সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT