চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছরে পদার্পণে চ্যানেল আইয়ের ক্রোড়পত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
ক্রোড়পত্র

চ্যানেল আইয়ের ২০ বছরে পর্দাপণ উপলক্ষে বিভিন্ন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর আলাদা বাণীর পাশাপাশি ক্রোড়পত্রে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক ও বার্তা প্রধান দর্শকদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বাণীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, গণমাধ্যম জাতির বিবেক ও সমাজের দর্পণ। গণমাধ্যম কেবল তথ্য ও সংবাদচিত্র জনসম্মুখে তুলে ধরে না, জনমত সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করবে বলে দেশবাসী প্রত্যাশা করে।

চ্যানেল আইকে নিয়ে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে টেলিভিশনকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে ভূমিকা রাখলে চলবে না। বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের উন্নত মনন গঠনে অবদান রাখতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম হিসেবে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।

Banglabid

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার বাণীতে বলেছেন, কল্যাণ আর আনন্দের বার্তা নিয়ে চ্যানেল আই পৌঁছে যাক দেশের সর্বত্র এবং বিশ্বময়।

কলকাতা থেকে লেখা বাণীতে কবি শঙ্খ ঘোষ লিখেছেন, হৃদয়ে বাংলাদেশ এই কথাটি সবাইকে টান দিতে পারেন না।  দেশের প্রকৃত ইতিহাস সংস্কৃতি এই সবকিছুরই সঙ্গে সবাই যাতে আদ্যন্ত ভালোবাসার সম্পর্ক নিয়ে জড়িয়ে পড়তে পারে, সেই লক্ষ্য নিয়েই চ্যানেল আইয়ের কর্মসূচি।

সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ লিখেছেন, টেলিভিশন শুধু বিনোদনের জন্য নয়, এটি অতি গুরুত্বপূর্ণ সম্প্রচার মাধ্যম, যা জনগণের চেতনার মান বাড়ায়।

Reneta

চ্যানেল আইয়ের ২০তম বর্ষে পর্দাপণ উপলক্ষে দেওয়া বাণীতে ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, গভীরভাবে কেউ যদি ভাবেন তাহলে দেখবেন টেলিভিশনের অনুষ্ঠান এখন দর্শকদের কাছে সময়ের সঙ্গে সঙ্গে তাল রেখে পাশাপাশি চলছে।

‘‘এখন টেলিভিশনের অনুষ্ঠান আর হারিয়ে যাচ্ছে না। আর্কাইভের হিমশীতল কক্ষে বন্দিও হচ্ছে না।  টেলিভিশনের অনুষ্ঠান একবার প্রচার হয়ে যাবার পরই এখন রয়ে যাচ্ছে ইউটিউব, নেটফ্লিক্স, আমাজন এই ধরনের নানা রকম ডিজিটাল আর্কাইভে।’’

বাণীতে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেছেন, আমরা শুধু টেলিভিশন করতে চাইনি, চেয়েছি জীবন-জীবিকা, শিক্ষা, তথ্য, সংস্কৃতি আর মানুষের নিত্যদিনের প্রয়োজনকে সামনে এসে জাতীয় জীবনের চাহিদাগুলোর সঙ্গে গণমাধ্যমকে গভীরভাবে যুক্ত করতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আইয়ের ২০ বছরচ্যানেল আইয়ের জন্মদিনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন পিরোজপুরের মেয়ে ঐশী

পরবর্তী

চ্যানেল আই স্বকীয় বৈচিত্র্যে ও বৈশিষ্ট্যে উজ্জ্বল: শাইখ সিরাজ

পরবর্তী

চ্যানেল আই স্বকীয় বৈচিত্র্যে ও বৈশিষ্ট্যে উজ্জ্বল: শাইখ সিরাজ

ফরিদুর রেজা সাগর

টেলিভিশন অনুষ্ঠানের কদর বাড়বে: ফরিদুর রেজা সাগর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT