চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই স্বকীয় বৈচিত্র্যে ও বৈশিষ্ট্যে উজ্জ্বল: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ পূর্বাহ্ন ০১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

আজ দেশের একজন প্রান্তিক কৃষক থেকে শুরু করে, রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়েও গণমাধ্যমের যে অপরিহার্যতা তৈরি হয়েছে সেখানে চ্যানেল আই তার স্বকীয় বৈচিত্র্যে ও বৈশিষ্ট্যে উজ্জ্বল বলে মন্তব্য করেছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

চ্যানেল আইয়ের বিশ বছর পর্দাপণ উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন তিনি।

প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বার্তায় শাইখ সিরাজ আরো বলেন, ‘গণমাধ্যমে আমার বা আমার বন্ধুদের বয়স বাড়ছে, বাড়ছে চ্যানেল আইয়ের বয়স। সেও আজ বিশে পৌঁছে গেল। সময় দ্রুত চলমান। সবকিছু বদলে দিয়ে সে চলতেই থাকে, আর আমরা মুখোমুখি হতে থাকি নতুন কিছুর। ১৯৯৯ সালে একেবারে নতুন এক উচ্ছ্বাস নিয়ে বাংলাভাষী মানুষের প্রাণের মাধ্যম হিসেবে গড়ে ওঠার প্রত্যয় নিয়েই যাত্রা শুরু হয়েছিল চ্যানেল আইয়ের। পৃথিবীতে মানুষের যে চাহিদাকে সামনে নিয়ে গণমাধ্যম এসেছিল, সময়ের সঙ্গে সেই চাহিদার পরিবর্তিত প্রেক্ষাপটটিও আমাদের মাথায় ছিল। তাই আমরা সবসময় সময়ের সঙ্গেই থাকতে পেরেছি। আজ গণমাধ্যমের অবাক রকম বিকশিত সময়ে এসে আমরা সমান গতিতে সমান ঐশ্বর্যে আছি গণমানুষের সঙ্গে। আমরা আছি মানুষের চিন্তা ও রুচিতে মিশে সমান ভালোবাসা নিয়ে। আমরা আছি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষে, আমরা আছি সামাজিক যোগাযোগে সর্বোত্তম ও বিপুল সমর্থনে। এর মধ্য দিয়ে আমরা প্রতিনিয়তই মানুষের আরো কাছাকাছি পৌঁছুতে পারছি, পারছি দিনে দিনে সম্পর্কের বৃত্তকে আরো বড় করতে।’

‘আমরা শুধু টেলিভিশন করতে চাইনি, চেয়েছি জীবন-জীবিকা, শিক্ষা, তথ্য, সংস্কৃতি আর মানুষের নিত্যদিনের প্রয়োজনকে সামনে এনে জাতীয় জীবনের চাহিদাগুলোর সঙ্গে গণমাধ্যমকে গভীরভাবে যুক্ত করতে। সেই জায়গা থেকেই আমরা দেশের অর্থনৈতিক বুনিয়াদ থেকে শুরু করে গণ আকাঙ্ক্ষার  জায়গাগুলোকে নিয়ে কাজ করার প্রয়াস নিতে পেরেছেন বলে জানান চ্যানেল আই‘র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

বিশ বছরে পদার্পণের শুভক্ষণে বিশ্বময় চ্যানেল আই এর সকল দর্শক, গ্রাহক, বিজ্ঞাপনদাতাসহ অগণন শুভার্থীর জন্য উষ্ণ অভিনন্দন জানান এই গণমাধ্যম ব্যক্তিত্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আইয়ের ২০ বছরচ্যানেল আইয়ের জন্মদিনশাইখ সিরাজসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT