চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৫ অগাস্ট না হলে বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হতো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

৭৫’এ স্বজন হারানোর বেদনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তৎকালীন সুশীল সমাজের ভূমিকা ও তাদের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।

সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে জাতীয় শোকদিবসের এক পোস্টে তিনি লিখেছেন,হত্যা আর স্বজন হারানোর বেদনা আমার পরিবারের চেয়ে ভালো কেউ জানে না।

ওরা শুধু একজনকেই হত্যা করেনি। এমনকি খুনিরা আমার মামীদের, যাদের মধ্যে একজন ছিলেন সন্তানসম্ভবা, এবং শিশুদেরও রেহাই দেয়নি। ঠাণ্ডা মাথায় তারা আমার ১০ বছর বয়সী রাসেল মামাকেও হত্যা করেছিল। এরা ছিলো দানব।

Banglabid

জয় লিখেছেন,এই যখন অবস্থা, সেখানে ওইদিনের পত্রিকার দিকে তাকালে দেখবেন, কিছু লোক খুনিদের প্রশংসা পর্যন্ত করেছিল। নির্বাচনে আমার নানা’কে হারাতে না পেরে তাকে স্বৈরাচার বলে দাবি করেছিল তখনকার বিরোধীরা। এখন আমাদের সুশীল সমাজের কারো কারো কাছ থেকে বারবার একই কথা শোনা যাচ্ছে। গণতন্ত্রের মানে এই না যে সবাই একবার একবার করে ক্ষমতায় আসবে কিংবা সংসদে সমান সংখ্যক আসন পাবে। গণতান্ত্রিকভাবে জয়ী হতে হলে আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে এবং জনগণের ভোট পেতে হবে। এই বিষয়টা সুশীল সমাজের কেউ কেউ ১৯৭৫ সালে পাত্তা দেয়নি। এবং এখনও সুশীল সমাজের কেউ কেউ বিষয়টা পাত্তা দিতে চায় না।

এই ধরনের চিন্তাভাবনার পরিণতি কী হয় তা ইতিহাস দেখিয়েছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুর যেখানে অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ধুঁকেছে। তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের দেশ দ্রুত উন্নতির পথে যেতে পারেনি। মাত্র ছয় বছরে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ১৫ অগাস্টের হত্যাকাণ্ড না হলে আজ বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোকদিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টুইটার অ্যাকাউন্ট খুললো তাজমহল

পরবর্তী

সামরিক ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে বই প্রকাশ করছে শ্রাবণ

পরবর্তী

সামরিক ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে বই প্রকাশ করছে শ্রাবণ

এএফসি চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল রাউন্ডে শেখ জামাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT