চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তালাক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইন্টারনেটে যোগাযোগের জনপ্রিয় একটি মাধ্যম হোয়াটসঅ্যাপ। চ্যাটিং এবং ছবি শেয়ারিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের কাজেও ব্যবহৃত হয় অ্যাপটি। তবে এবার প্রতিবেশী দেশেই অ্যাপটি ব্যবহার হলো স্ত্রীকে তালাক দেওয়ার জন্য!

ভারতের কেরালা রাজ্যে ২৪ বছর বয়সী এক মুসলিম নারীকে বিয়ের মাত্র ১০ দিন পরই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তালাক দিয়েছে তার প্রবাসী স্বামী।

‘আমার স্বামী আমাকে হোয়াটসঅ্যাপে তালাক, তালাক, তালাক লিখে মেসেজ পাঠায়,’ জানান তালাকপ্রাপ্ত নারী, ‘তারপর সে আমাকে ফোন করে ঈশ্বরকে সাক্ষী রেখে একই কথা বলে। সে আমাকে একই কথা ই-মেইল করেও জানিয়েছে।’

Banglabid

তালাক দেওয়ার কারণ জানতে চাইলে স্বামী তাকে জানান, স্ত্রীর সে প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।

স্বামী আজমল বশিরের ভাষায়, ‘আপেল কারো ভালো লাগতেই পারে, কিন্তু সে তো আমও খেতে চাইতে পারে।’

বিয়ের সময় ওই মেয়ের মা পাত্রপক্ষকে ১০ লাখ রুপি এবং ৬শ’ ৬০ গ্রাম স্বর্ণ যৌতুক হিসেবে দিয়েছিলেন বলে দাবি ভুক্তভোগীর।

Reneta

এরপর আজমল কর্মসূত্রে বিদেশে চলে যান। যাওয়ার আগে ডেন্টাল বিষয় নিয়ে পড়াশুনা করা স্ত্রীর পড়া বন্ধ করে ঘরেই বসিয়ে রাখেন।

বিদেশে যাওয়ার দু’সপ্তাহের মধ্যেই আজমল হোয়াটসঅ্যাপে ওই মেসেজ পাঠান স্ত্রীকে। বাড়ি ছেড়ে যেতে না চাইলে তাকে নির্যাতন করে বের করে দেওয়া হয় বলেও হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে রাজ্য নারী কমিশনে অভিযোগ দায়ের করেছেন তিনি।

আজমল কনেপক্ষকে বিদেশে অফিসের মিথ্যা ঠিকানা ও পরিচয় দেওয়ায় তাকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে বলে কেরালা রাজ্য নারী কমিশন থেকে জানানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে আজমল দুবাইয়ে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তালাকহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাদে তিন দফা বোমা হামলায় নিহত ৩৭

পরবর্তী

বিদেশী হত্যায় আইএসকে জড়ানোর বিষয়ে তদন্ত চলছে: আইজিপি

পরবর্তী

বিদেশী হত্যায় আইএসকে জড়ানোর বিষয়ে তদন্ত চলছে: আইজিপি

কাশবনে বঙ্গবন্ধুর ম্যুরাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT