একজন ইহুদি নারী পরিচালিত ওয়েবসাইট থেকে বারবার কেনো বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যায় আইএসকে জড়িয়ে তথ্য প্রচার করা হচ্ছে; তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দারা।
পুলিশের আইজি বলেছেন, বিদেশী নাগরিকদের বসবাসের জন্যে বাংলাদেশ অনেক নিরাপদ।
প্রথমে ঢাকায় ইতালির নাগরিক টাভেলা সিজার পরে রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও। এই দুই হত্যাকাণ্ডের পরপরই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। এমন প্রচারণা চালানো হয় সাইট নামে বিদেশী একটি ওয়েবসাইট থেকে।
পুলিশের তদন্তে উঠে আসে একজন ইহুদি নারী ওই ওয়েবসাইটের পরিচালক। সে আইএস নিয়ে প্রচারণা চালায়।
যদিও ঢাকায় সরকারি কর্মকর্তারা বারবার বলছেন, দেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই।
রোববার ঢাকা জেলা পুলিশের উদ্যোগে রাজধানীতে বেদে সম্প্রদায়ের বিকল্প পেশা হিসেবে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন পুলিশ প্রধান এ. কে. এম. শহীদুল হক।
দেশের সার্বিক নিরাপত্তা নিয়েও কথা বলেন আইজিপি। টাভেলা সিজার হত্যাকাণ্ড তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই জানান তিনি।







