চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার দিয়ে টাইগারদের টি২০ সিরিজ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে  বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের অনবদ্য ৭৩ রানের সুবাদে ১২ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে কিউইরা। টাইগারদের পক্ষে মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও রুবেল হোসেন একটি করে উইকেট নেন।

১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল কিউইরা। ২.৩ ওভারেই আসে ২২ রান। তবে এই ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। রুবেলের বলে ক্যাচ দিয়ে ফেরেন ব্রুম। ৬ রান করা এই তারকাকেদুর্দান্ত ক্যাচে ফেরান সাকিব। বাউন্ডারি লাইন থেকে লাফিয়ে চমৎকার এক ক্যাচে কিউই ওপেনার ব্রুমকে ড্রেসিংরুমের পথ দেখান সাকিব।

এরপর চতুর্থ ওভারে মুস্তাফিজ এসেই আঘাত হানেন। কট বিহাইন্ড করেন নতুন নামা মুনরোকে। বিদায় নেন শূন্য রানেই।  ধীরে ধীরে কিছু রান যোগ হওয়ার পর আঘাত হানেন সাকিব আল হাসান।  ১৩ রানে ব্যাট করতে থাকা অ্যান্ডারসনকে ফেরান তিনি।  ক্যাচ নেন তামিম ইকবাল।

এরপর জুটি গড়ার চেষ্টায় ছিলেন ব্রুস ও উইলিয়ামসন।  যদিও ১১তম ওভারে দ্রুত রান নিতে গিয়ে রান আউট হয়ে বিদায় নেন ব্রুস (৭)।

পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮১ রান যোগ করেন।কেন উইলিয়ামসন ৫৫ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে ৭৩ রান করেন।তবে কলিন গ্রান্ডহোম ছিলেন বেশি মারাত্মক। মাত্র ২২ বলে তিনটি করে চার ও ছয়ে ৪১ রান করেন তিনি।

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে কিউই বোলারদের মারাত্মক বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে টাইগারদের টপ ও মিডল অর্ডার।সাকিব তামিমরা ৯ ওভারে ৫৮ রানেই হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত  মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইদের পক্ষে লোকি ফার্গুসেন তিনটি ‍উইকেট দখল করেন। এছাড়া দুটি উইকেট নেন বেন হুইলার।

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিকম্পে কেঁপে উঠলো সারাদেশ

পরবর্তী

পুড়ে ছাই হাজারো স্বপ্ন, বিশেষ সহায়তা দাবি

পরবর্তী

পুড়ে ছাই হাজারো স্বপ্ন, বিশেষ সহায়তা দাবি

রানে ফিরলেন মাহমুদউল্লাহ, আবারো ব্যর্থ সৌম্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT