চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুর ‘অনুপ্রেরণা’য় প্রত্যয়ী ইমরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ইমরুল কায়েস

ইমরুল কায়েস

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন একেবারেই অনুজ্জ্বল। চার ইনিংসে মাত্র ২১ রান। সাউথ আফ্রিকার বিপক্ষে আসছে সিরিজে দলে জায়গা পাওয়া নিয়ে তাই ঘোর সংশয় থাকলেও শেষ পর্যন্ত উতরে গেছেন ইমরুল কায়েস। সাদা পোশাকে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে তার ওপরই ভরসা রেখেছেন কোচ-নির্বাচকরা। সেই আস্থার প্রতিদান ব্যাটেই দেওয়ার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

সাউথ আফ্রিকা থেকেই শুরু হয়েছিল জাতীয় দলের পথ চলা। সেই প্রোটিয়াদের বিপক্ষেই নিজেকে প্রমাণ করতে মরিয়া ইমরুল। ঘরের মাটির চেনা কন্ডিশনে ব্যর্থ হয়ে আফ্রিকার মত বিরূপ কন্ডিশনে কীভাবে পারবেন নিজের আত্মবিশ্বাস ফেরাতে?

উত্তরে পাওয়া গেল প্রত্যয়ী ইমরুলকেই, ‘আমার জন্য তো চ্যালেঞ্জিং অবশ্যই। নিজে ভালোভাবেই সেটা জানি। শেষ সিরিজটা ভালো খেলিনি। আসলে সাউথ আফ্রিকা নয়, প্রতিটি সিরিজই চ্যালেঞ্জের। চেষ্টা করবো চ্যালেঞ্জ নিতে। নিজেকে মানিয়ে নিতে।’

Banglabid

ব্যাটে বাজে সময়ের জন্য চোটকেও সমানতালে দোষারোপ করেছেন ইমরুল। দেশের মাটিতে ভালো না খেলার কারণ হিসেবে মাত্রই চোট থেকে ফেরাকে বড় করে দেখছেন তিনি, ‘নিউজিল্যান্ডে চোট ছিল। এই কারণে শ্রীলঙ্কায়ও পারফর্ম করতে পারিনি। সব মিলিয়ে একটু দুর্ভাগাই বলবো নিজেকে। চোট না থাকলে আরেকটু ভালো হতো পারফরম্যান্স।’

টানা দুই সিরিজে ব্যর্থ হয়ে দলে টিকে যাওয়ার জন্য কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকেও ধন্যবাদ জানিয়েছেন ইমরুল। নিজের দুঃসময়ে কাঁধে কোচের হাত তাকে দলের হয়ে পারফর্ম করতে আত্মবিশ্বাসীই করছে, ‘কোচের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, দুই-তিনটা ইনিংসে খারাপ করলেই তো কাউকে আমরা বাদ দিতে পারিনা। আমাকে বলেছেন, তুমি খেলে যাও। অসুবিধা নেই।’

আফ্রিকায় শুরু, সেখানেই ক্যারিয়ারের পুনর্জন্ম হতে পারে বলে মনে করছেন ইমরুল। ক্যারিয়ার শুরুর আঁতুড়ঘরেই ফিরছেন বলে একটি বাড়তি প্রত্যয়ী তিনি। তবে, সিরিজ শেষে কোথায় গিয়ে থামবেন ইমরুল সেটা জানার ইচ্ছেটা সময়ের হাতেই ছেড়ে দিতে হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়ের গুণে অনন্যা শেখ রেহানা

পরবর্তী

সাধারণ জনতা খুঁজে দিল ম্যানহোলে নিখোঁজ যুবকের মরদেহ

পরবর্তী
ম্যানহোলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ জনতা খুঁজে দিল ম্যানহোলে নিখোঁজ যুবকের মরদেহ

বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে মসজিদ ও মন্দির নির্মাণের জন্য বরাদ্দের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদ-মন্দির নির্মাণে প্রতি উপজেলা বরাদ্দ কোটি টাকা

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা, রাজি এ ফরোয়ার্ড

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT