চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদ-মন্দির নির্মাণে প্রতি উপজেলা বরাদ্দ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A
বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে মসজিদ ও মন্দির নির্মাণের জন্য বরাদ্দের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক, ধর্মীয় এবং খেলাধুলা বিষয়ক অবকাঠামো উন্নয়ন করবে সরকার। এ লক্ষ্যে ৬৬৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় অন্তত এক কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

ধর্মীয় অবকাঠামো উন্নয়নসহ বুধবার একনেকে সব মিলিয়ে ৫ হাজার ১৮০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে মোট ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে যোগান দেয়া হবে ৪ হাজার ৪৬২ কোটি ২৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৯ কোটি ৯৩ লাখ এবং প্রকল্প সাহায্য হিসেবে বৈদেশিক সহায়তা পাওয়া যাবে ৬৯৮ কোটি ৫৭ লাখ টাকা। শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রেস ব্রিফিংয়ে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

Banglabid

তিনি বলেন, ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে টাকা বরাদ্দ পাবেন সংসদ সদস্যরা। সার্বজনীন সামাজিক অবকাঠামো যেমন-কবরস্থান, শ্মশান, মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা, গুরুদুয়ারা, ঈদগাহ, খেলার মাঠের উন্নয়ন করা হবে।

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমাজের কল্যাণ ও সংহতি সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী বলেন, প্রকল্পটি স্বল্পমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে- সিটি করপোরেশন ব্যতীত দেশের ৪৯১টি উপজেলায় ১ কোটি করে ৪৯১ কোটি টাকা ব্যয় করা হবে। এ ছাড়া পূর্ত কাজের বরাদ্দ হিসেবে ১০৯ কোটি টাকা ব্যয় করা হবে। প্রতিটি নির্বাচিত প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ লাখ টাকার উন্নয়ন করা হবে।

Reneta

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হলো- ‘বৃহত্তর কুমিল্লা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প, এর ব্যয় ৯৮৬ কোটি টাকা। সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এতে ব্যয় হবে ১ হাজার ২১৪ কোটি ৩৫ লাখ টাকা।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার পোল্ডার নং ৭২-এর ভাঙ্গনপ্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষা কাজের মাধ্যমে পুনর্বাসন প্রকল্প, এর বাস্তবায়ন খরচ হবে ১৯৭ কোটি ৪ লাখ টাকা। বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৯৯১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ছাড়া নারায়নগঞ্জ সিটি করপোরেশনে পরিচ্ছন্ন কর্র্মী নিবাস নির্মাণ, এই প্রকল্পে ব্যয় হবে ৯৯ কোটি ৬৬ লাখ টাকা। আরিচা (বরঙ্গাইল)-ঘিওর- দৌলতপুর-টাঙ্গাইল সড়কের ষষ্ঠ কিলোমিটারে ১০৩ দশমিক ৪৩ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ১৫ লাখ টাকা।

সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প, যার বাস্তবায়ন খরচ হবে ৩৯৭ কোটি ৭৮ লাখ টাকা। যমুনা নদীর ভাঙ্গন হতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় খুদবান্দি, সিংড়াবাড়ী ও শুভগাছা এলাকা সংরক্ষণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৬৫ কোটি ৪৬ লাখ টাকা।

গোপালগঞ্জ বহুতল বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় হবে ৯৭ কোটি ৯৪ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাধারণ জনতা খুঁজে দিল ম্যানহোলে নিখোঁজ যুবকের মরদেহ

পরবর্তী

পাকিস্তান ও বিশ্ব একাদশের টুর্নামেন্ট আরও তিন বছর

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ও বিশ্ব একাদশের টুর্নামেন্ট আরও তিন বছর

বাণিজ্যমন্ত্রী ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের বাজার: সংকটকে কৃত্রিম বললেন বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT