চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের গোপন পারমাণবিক কর্মসূচির বিষয়ে তদন্তের সুযোগ পেয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। দামেস্কের একটি অপ্রকাশিত স্থানে কয়েক টন পারমাণবিক পদার্থের সন্ধান পাওয়ার পর সিরিয়ার নতুন প্রশাসন সংস্থাটির সঙ্গে যৌথভাবে কাজ করছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সিরিয়ার সরকার এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার বর্তমান প্রশাসন গত মাসে স্বপ্রণোদিত হয়ে ওই স্থানের তথ্য আইএইএকে জানায়। পরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের একটি দল নতুন শনাক্ত হওয়া স্থানসহ দেইর এয-জোরের একটি স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে।

Banglabid

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছেন, উদ্ধার হওয়া পারমাণবিক উপাদানগুলো বিপজ্জনক নয়। আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তার আওতায় এগুলো সিরিয়ার হেফাজতেই রাখা হবে।

২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আইএইএর সঙ্গে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এরই ধারাবাহিকতায় দেশটির সাবেক সরকারের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের সুযোগ তৈরি হয়েছে।

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সিরিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ পারমাণবিক উপাদানের যাতে কোনো অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে এগুলো আন্তর্জাতিক নজরদারির আওতায় রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

Reneta

সিরিয়ার বর্তমানে সক্রিয় কোনো পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নেই বলে মনে করা হয়। তবে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে সন্দেহ ছিল।

২০০৭ সালে দেইর এয-জোর এলাকায় একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। ইসরাইলের ওই হামলার পর স্থাপনাটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা হয়। এখন নতুন করে পাওয়া পারমাণবিক উপাদান ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো সেই পুরোনো কর্মসূচির সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখার সুযোগ পেয়েছে আইএইএ।

সিরিয়ার নতুন প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক পরিদর্শকদের এই তদন্ত সাবেক আসাদ সরকারের কথিত পারমাণবিক কর্মকাণ্ড সম্পর্কে নতুন তথ্য সামনে আনতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাজাতিসংঘপারমাণবিক কর্মসূচির তদন্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

পরবর্তী

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

পরবর্তী

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT