চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধারণ জনতা খুঁজে দিল ম্যানহোলে নিখোঁজ যুবকের মরদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
ম্যানহোলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিসের অনুমান ভুল প্রমাণ করে সাধারণ জনতা খুঁজে দিল রাজধানীর মিরপুরে ময়লা পরিষ্কার করতে ম্যানহোলে নামা অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ।

বুধবার বিকেলে ওই যুবকের মরদেহ স্থানীয় জনতার সাহায্যে উদ্ধার করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আল মাসুদ।

প্রায় ২৪ ঘণ্টা আগে নিখোঁজ হওয়া ওই যুবকের মরদেহ ড্রেনে প্রবাহমান পানির উল্টা দিকে প্রায়  ৫০ ফুট দূরে পাওয়া যায়। এর আগে প্রায় ২২ ঘণ্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ যুবকের সন্ধান পেতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস।

উদ্ধার অভিযানের এক পর্যায়ে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে পানির স্রোতের উল্টো দিকে অনুসন্ধান করতে অনুরোধ জানায়। কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে স্থানীয়রাই উল্টোদিকের আরেকটি ম্যানহোলের ঢাকনা উঠিয়ে নিচে নামে। ১৫-২০ মিনিট খোঁজাখুঁজির পর বেলা সাড়ে তিনটার দিকে মরদেহের সন্ধান পায় তারা।

উদ্ধারে অংশ নেয়াদের একজন সেলিম চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল থেকেই আমরা কয়েকজন ফায়ার সার্ভিসকে সহায়তা করেছি। আমাদের সন্দেহ ছিল একটা মানুষ ডুবে গেলেও বেশি দূর যাবে না। তাই ফায়ার সার্ভিসের কর্মীদের উল্টোদিকেও খোঁজার অনুরোধ করেছিলাম। কিন্তু তারা অল্প একটু খুঁজে আর খুঁজেনি।  আজকে তাই আমরা অনেকটা চ্যালেঞ্জ নিয়েই উল্টাদিকে ম্যানহোল খুলে নিচে নামি।

Reneta

“যে ম্যানহোলে পড়ে সে নিখোঁজ হয়, তার উল্টোদিকে অনেক দূরে এসে ময়লার সঙ্গে আটকে ছিল। সবমিলিয়ে অন্তত লাশটাতো পাওয়া গেল, এটা ভেবেই ভাল লাগছে”।

উদ্ধার কাজ শেষে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারে অংশ নেয়ার জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানান। পরে লাশটি রূপনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে, তারপর ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হবে।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা এলাকার জিতা গার্মেন্টসের পাশের একটি ম্যানহোলে নেমে ওই পরিচ্ছন্নতাকর্মী নিখোঁজ হন।

বিকেল পৌনে ৫টায় উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এরপর তাকে উদ্ধার করা সম্ভব না হলে রাত ১০টায় মিরপুর ফায়ার সার্ভিস অভিযান স্থগিতের ঘোষণা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবকের মরদেহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT