চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকিতে দারুণ কিছুর আশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
হকিতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

এশিয়া কাপ হকিতে কখনও শেষ চারে খেলা হয়নি বাংলাদেশের। এবার কি তারা পারবে কঠিন চ্যালেঞ্জটা নিতে? ভাল প্রস্তুতি আর ঘরের মাঠে খেলা হওয়ায় হকিতে সফলতার আশায় লাল-সবুজরা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এমন আশার কথাই শুনিয়েছেন দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।

বুধবার উদ্বোধনী ম্যাচে পুল এ’তে জাপানের সঙ্গে লড়বে ভারত। এরপরই ফ্লাডলাইটের আলোয় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।

এশিয়া কাপ হকি শুরুর দুদিন আগে আসরের ট্রফি উন্মোচন হল। ৮ জাতির ১০ম এশিয়া কাপে ১১দিনের মহাযজ্ঞ। অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ককে নিয়ে সোমবার বিকেলে করা হয়েছে ট্রফি উন্মোচন।

র‌্যাঙ্কিংয়ের ওপরের সারির দল সাউথ কোরিয়া, সঙ্গে চীন-জাপানের মতো দলগুলোর লক্ষ্যও শিরোপা জেতা। তবে ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং ওমান।

মাঠের লড়াই দুই রাত পোহালেই। তবে ভেন্যু এখনও পুরোপুরি প্রস্তুত নয়। আয়োজকরা অবশ্য আশাই দিচ্ছেন। তাদের প্রত্যাশা, টুর্নামেন্টের আগেই সব কাজ শেষ হবে।

৩২ বছর পর ঢাকায় বসতে যাওয়া স্বাগতিক বাংলাদেশের কাছে টুর্নামেন্টটি যেমন চ্যালেঞ্জিং, তেমনই ভারত-পাকিস্তানের কাছে মর্যাদার লড়াইও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোরিয়ার লক্ষ্য সেখানে ট্রফি জিতে সরাসরি বিশ্বকাপে খেলা।

সফলতার আশায় থাকা বাংলাদেশ অধিনায়ক জিমি জানালেন, ‘শেষ তিনটা মাস আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেখানে আগের টুর্নামেন্টগুলোতে করা ভুল শুধরে নেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল। একটা দল হিসেবে ওই টুর্নামেন্টগুলোতে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। শেষ তিন মাস বিষয়গুলো নিয়ে অনুশীলন করেছি। যেন ভাল একটা দল গঠন করতে পারি; ভাল পারফর্ম করতে পারি। ট্রেনিংয়ে কোনও ত্রুটি ছিল না।’

আত্মবিশ্বাসের সঙ্গে তাই ভাল ফলের আশার কথাই শোনান অধিনায়ক, ‘যেকোনো ম্যাচে আমরা ভাল ফলের আশা করছি। প্রতিপক্ষ পাকিস্তান হোক, ভারত হোক, জাপান হোক -আমরা প্রস্তুত। ভাল খেললে যেকোনো ম্যাচেই দারুণ কিছু ঘটানো সম্ভব। ম্যাচ বাই ম্যাচ খেলার চিন্তা করছি। পাকিস্তান অবশ্যই ভাল দল। তাদের শক্তি, তারা কি ধরনের হকি খেলে, সেটা আমরা জানি। যদি নিজেদের দুর্বলতা দূর করে ওদেরকে টার্গেট করি, জাপান ম্যাচে আমাদের ভাল যে দিকগুলো ছিল, সেগুলোর আরও উন্নতি করতে পারি, দল হিসেবে ভাল করা যাবে।’

বাংলাদেশ অধিনায়কের মত টুর্নামেন্টে ভাল কিছু করার কথা জানিয়েছেন পাকিস্তান দলনায়ক মোহাম্মদ ইরফান, ভারতের গুরপিত সিং ও সাউথ কোরিয়ার লি।

টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ মাওলানা ভাসানি স্টেডিয়ামে প্রথমবারের মতো জ্বলা ফ্লাডলাইট। যদিও দিনের আলোয় অনুশীলনে ব্যস্ত দলগুলো। ভেন্যু প্রস্তুতির নির্ধারিত সময় পার হলেও এখনও অনেক কাজ বাকি। সে প্রশ্নে আশার কথা শোনালেন এশিয়ান হকি ফেডারেশনের সিইও তৈয়ব ইকরাম।

‘আমি এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার অন্তত সেটাই মনে হচ্ছে। সবাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। যেভাবে কাজ এগিয়ে চলছে, তাতে বিশ্বাস করি আসরের উদ্বোধনের আগেই সব কাজ শেষ হয়ে যাবে। এখানকার দায়িত্বে থাকা লোকগুলোর ওপর আমার শতভাগ আস্থা আছে।’

শুধু মাঠই নয়, বিভিন্ন দলের আবাসন ও যাতায়াত সুবিধার জন্য যে ব্যবস্থা বাংলাদেশ হকি ফেডারেশন করেছে তাতেও সন্তুষ্টি ঝরল এশিয়ান হকির শীর্ষ কর্মকর্তার কণ্ঠে।

ট্যাগ: এশিয়া কাপ হকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্লু হোয়েল: সক্রিয় বিটিআরসি-পুলিশ-গোয়েন্দা সংস্থা

পরবর্তী

ধর্মীয় কারণে উত্তর প্রদেশের ভ্রমণ প্রচারপত্রে নেই তাজমহলের নাম

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মীয় কারণে উত্তর প্রদেশের ভ্রমণ প্রচারপত্রে নেই তাজমহলের নাম

শিরোনামহীনে ভাঙন: কী চাইছেন ভক্তকূল?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT