চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার স্কুল কলেজের স্যাররা ফোন করে বাহবা জানিয়েছেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
একজন যুবক মোবাইলে কথা বলছেন, পেছনে ভিডিও ক্লিপের স্ক্রিন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমান্টিক কমেডি নাটকের নির্মাতা হিসেবে কাজল আরেফিন অমির হাঁকডাক বেশ। হাস্যরস দিয়ে যা তৈরি করেন দর্শক লুফে নেয়। সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হওয়া পরিচালক কাজল আরেফিন অমি ‘ভাইরাল গার্ল’ নামে একটি অন্য প্যার্টানের নাটক বানিয়েছিলেন। যেখানে ছিল না কোনো কমেডি বা রোমান্টিকতা!

সোশ্যাল মিডিয়া ব্যবহারে ভয়ঙ্কর পরিণতি ও এর ফলে মানুষের সাজানো জীবন যে তছনছ হয়ে যেতে পারে, সেই সব ভুল চোখে আঙুল দিয়ে দেখান অমি। এ নাটকটি বানিয়ে দর্শকের কাছ থেকে অন্যরকম সাড়া পেয়েছেন জনপ্রিয় এ নাট্য নির্মাতা।

মাত্র ১৩ দিনেই ৫০ লাখের বেশি দর্শক নাটকটি দেখেছেন। কাজল আরেফিন অমি বলেন, রোমান্টিক কমেডি কনটেন্টগুলো সবসময় জনপ্রিয়তা বেশি পায়। শিক্ষণীয় বিষয় কম দেখে। জনপ্রিয়তা আর ভিউস কিন্তু এক জিনিস নয়। যেটা জনপ্রিয় হবে সেটা কোনোভাবেই আটকে রাখা যাবেনা। যেমন ‘ব্যাচেলর পয়েন্ট’। ‘ভাইরাল গার্ল’ যে জনপ্রিয় হয়ে উঠবে এই আশা নিয়ে আমি কিংবা মেহজাবীন আপু কেউই কাজ শুরু করিনি।

Banglabid

বাইরে বৃষ্টির মধ্যে নারী ছায়া দিয়ে রঙিন ছাতা ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, যেহেতু এটা শিক্ষণীয় কাজ, তাই চেষ্টা করেছিলাম কাজটা ভালো হোক এবং অন্যরকম হোক। যে কাজটি দিয়ে নির্মাতা হিসেবে দর্শক নতুনভাবে অমিকে চিনবেন। প্রত্যাশা ছিল, হয়তো মানুষ বলবে, কাজটা ভালো হয়েছে। কিন্তু এতো বেশি সাড়া পাবো এবং জনপ্রিয়তা পেয়ে যাবে আমাদের কারও কল্পনাতে ছিল না। আমার স্কুল কলেজের স্যাররা পর্যন্ত আমাকে ফোন করে বাহবা জানিয়েছেন। কাজ ভালো লাগলে এখন অনেকেই ম্যাসেঞ্জারে টেক্সট দিয়ে জানায়। কিন্তু ফোন করে উইশ করে না। ‘ভাইরাল গার্ল’ বানিয়ে অনেকদিন পর ফোনে অনেক অনেক উইশ পেয়েছি। আমার ছোটবেলা শিক্ষকরা আমাকে ফোন দিয়েছেন।

কাজল আরেফিন অমি বলেন, আগে টিভিতে ভালো কাজ অনএয়ার হলে ফোন আসতো। এবার অনেকদিন পর অনেক অনেক ফোন পেয়েছি। এমন কিছু মানুষ আমাকে ফোন করেছেন যা আমার কাছে ছিল প্রত্যাশার বাইরে। ‘ভাইরাল গার্ল’ শিক্ষণীয় কাজ হলেও রোমান্টিক বা কমেডি কনটেন্টের মতো ভিউস টানছে। এটা আমাদের জন্য আশার ব্যাপার। পরিচালকরাও এমন কনটেন্ট আগামীতে বানাবেন এবং প্রযোজকরা এমন কনটেন্ট তৈরিতে উৎসাহিত হবেন। ভিউস হবে না এমন ধারণা পালটে যাবে। আমি নিজেও প্রচণ্ডভাবে উৎসাহিত হয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে আরও শিক্ষণীয় কাজ বানাবো।

শিক্ষার্থীরা ক্রীড়া প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, একজন কোচ নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এবারের ভালোবাসা দিবসে ‘লতা অডিও’ ও ‘ফিমেল’ নামে দুটি নাটক বানিয়েছেন কাজল আরিফিন অমি। প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস সিজন সিক্স এ পাঁচটি ভালোবাসার গল্প দিয়ে পাঁচটি শর্টফিল্ম বানিয়েছেন তিনি।

Reneta

পরিচালক অমি বলেন, পরপর দুবার প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস বানাচ্ছি। এর আগে কোনো ডিরেক্টর রিপিট হয়নি। গতবারের অভিজ্ঞতা ভালো বলেই এতো চমৎকার কাজ আবার করছি। দুজন বন্ধুর গল্প, স্বামী-স্ত্রীর গল্প, বাবা-ছেলের গল্প, প্রপোজের গল্প এমন পাঁচটি গল্প নিয়ে তৈরি করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিছোটপর্দাটেলিভিশননাটকভাইরাল গার্লমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

পরবর্তী

সব পুরুষের একজন কন্যা সন্তান প্রয়োজন: ডোয়াইন জনসন

পরবর্তী
ডোয়াইন জনসন শিশুদের সঙ্গে হাঁটছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব পুরুষের একজন কন্যা সন্তান প্রয়োজন: ডোয়াইন জনসন

বাংলাদেশ ক্রিকেট দল জিতেছে, আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩১ করলেই জিতবে বাংলাদেশ

সর্বশেষ

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT