চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩১ করলেই জিতবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর টেস্টের চতুর্থ দিনে বোলারদের দাপটে উইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে একশর পরপরই আটকে দিয়েছে বাংলাদেশ। জিতে সিরিজে সমতা ফেরাতে টাইগারদের চাই ২৩১ রান।

শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪০৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় ২৯৬ রানে। তাতে সফরকারীরা প্রথম ইনিংসে পেয়ে যায় ১১৩ রানে লিড।

দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই সফরকারীদের চাপে রাখে বাংলাদেশ। শনিবার শেষ বিকেলে তুলে নেয় ৩ উইকেট। রোববার লাঞ্চ বিরতির পরপরই উইন্ডিজকে গুটিয়ে দেয় ১১৭ রানে। তাতে ২৩০ রানের লিড জমাতে পারে ক্যারিবীয়রা।

চতুর্থ দিনের সকালে বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন আবু জায়েদ রাহি। টাইগার পেসারের জোড়া সাফল্যে শুরুটা দারুণ হয় স্বাগতিকদের। আগের দিনের ৩ উইকেটে ৪১ রানে দিন শুরু করা ক্যারিবীয়রা একসময় ৭৩ রানে হারিয়ে বসে ষষ্ঠ উইকেট।

সকালে জোমেল ওয়ারিকেন (২) ও কাইল মেয়ার্সকে (৬) এলবিডব্লিউ করেন আবু জায়েদ। পরে ব্লেকউডকে (৯) ফেরান তাইজুল।

মধ্যাহ্ন বিরতির পর ফিরে আবারও তাইজুলের আঘাত। ফর্মে থাকা জশুয়া ডি সিলভাকে (২০) স্লিপে সৌম্যর ক্যাচ বানান বাঁহাতি টাইগার স্পিনার। খানিকপর প্রথম ইনিংসে যন্ত্রণা দেয়া আলঝারি জোসেফকে (৯) শান্তর ক্যাচ বানান তাইজুল।

Reneta

এনক্রুমা বোনারকে (৩৮) বোল্ড করে উইন্ডিজের শেষ উইকেট টেনে আনেন নাঈম হাসান। এ অফস্পিনার কর্নওয়ালকে সাজঘরের পথ দেখিয়ে শেষটাও টেনে দেন সফরকারীদের।

তাইজুল ৪ উইকেট নিয়ে সেরা। ৩ উইকেট নিয়ে তারপরই নাঈম। আবু জায়েদের ২টি, আর এক উইকেট গেছে মিরাজের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুর টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT