চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে না যেতে পারায় ৫-ও যা, ৮-ও তাই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সবার আগে বেরোলেন তামিম ইকবাল। তাকে ধরা-ছোঁয়ার সাধ্য হল না কোনো সংবাদকর্মীর। কোনো কথা না বলে বাঁহাতি ওপেনার সোজা উঠে গেলেন গাড়িতে। কিছুক্ষণ বাদে এলেন মাশরাফী বিন মোর্ত্তজা। এসে বললেন, সেমির লক্ষ্য পূরণ না হওয়ায় পয়েন্ট টেবিলে কী অবস্থায় বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ সেটা মোটেও মূখ্য নয়!

রোববার বিকাল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ১১ সদস্যের বাংলাদেশ দল। ব্যক্তিগত কারণে দলের সঙ্গে আসেননি সাকিব আল হাসান, লিটন দাস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। তারা আসবেন আর কিছুদিন পর।

একসঙ্গে এলেও মাশরাফী ছাড়া বাকিরা কেউই মুখ খোলেননি। সবার অভিব্যক্তি একইরকম। ভীষণ রকম থমথমে, বিষণ্ণ। দলের হয়ে যা বলার বলে গেলেন কেবল কাণ্ডারী মাশরাফী একাই। বাকি সবার মনের অবস্থা কী সেটা টের পাওয়া গেল অধিনায়ককে দেখেই। কারণটা সহজেই অনুমেয়। যেখানে সুযোগ ছিল সেমিফাইনাল খেলার সেখানে দেশে ফিরতে হয়েছে অষ্টম স্থানে থেকে। দশ দলের আসরে তলানি থেকে দুই দল উপরে।

Banglabid

বিশ্বকাপটা অন্তত পাঁচে থেকে শেষ করতে পারলে ভালো হত কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফী বললেন, ‘পাঁচে যাওয়ায় সুযোগ ছিল কেবল শেষ ম্যাচে। এরআগে সেমিতে যাওয়ার সুযোগ ছিল আমাদের। হয়ত শেষটা জিতলে পঞ্চম হতে পারতাম কিংবা অন্যকিছুও হতে পারত। বিষয়টা অন্যভাবে যদি চিন্তা করে দেখেন, তাহলে বিশ্বকাপের মানে সেখানেই শেষ।’

হাতেগোণা কয়েকজন ক্রিকেটার, বিশেষত সাকিব আল হাসান ছাড়া বাকীরা সেভাবে কেউই জ্বলে উঠতে পারেননি। নাম ধরে ধরে পারফর্মারদের প্রশংসা করলেন ম্যাশ। বললেন, অধারাবাহিকতা আর ভাগ্যকে পাশে না পাওয়ায় ফলটা হয়নি আশানুরূপ, ‘সাকিব ছিল অসাধারণ। সাকিব-মোস্তাফিজ, মুশফিক-সাইফউদ্দিনরা অসাধারণ ক্রিকেট খেলেছে। বাকি যারা ছিল, তাদের পারফরম্যান্স ছিল আসা-যাওয়ার মাঝে।’

‘যে আশা নিয়ে গিয়েছিলাম সেটা অবশ্যই হতাশার। ভারত ম্যাচের আগপর্যন্ত সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল। তারপরও কিছু যদি-কিন্তু ছিল। সাকিব-মুশফিক ছাড়া বাকি খেলোয়াড়দের ধারাবাহিকতায় অভাব ছিল। সবারটা হয়ত সমান ছিল না। কিছু নির্দিষ্ট জায়গায় ভাগ্য সহায় হয়নি। একটা সপ্তাহ গেছে বৃষ্টিতে, যাতে শুধু আমরাই ক্ষতিগ্রস্ত হইনি অন্য দলও সুবিধা পেয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পাগল মন’-এর দিলরুবার কণ্ঠে এবার ‘প্রেমে দিওয়ানা’

পরবর্তী

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

ব্যর্থতার দায় নিলেন মাশরাফী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT