চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুযোগের অপেক্ষায়’ থাকা সোহানের শেখার তাড়না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
নুুরুল হাসান সোহান

নুুরুল হাসান সোহান

তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে তার। তবে সুযোগটা নিয়মিত মেলে না। মুশফিকুর রহিম চোটে পড়লেই কেবল একাদশে জায়গা মেলে। নুরুল হাসান সোহানের অবশ্য সেটি নিয়ে খুব একটা আক্ষেপ নেই। স্কোয়াডে থেকে শিখতে পারাকেই বড় করে দেখছেন এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সোহান বাংলাদেশের হয়ে ৯টি টি-টুয়েন্টি, দুটি ওয়ানডে আর একটি মাত্র টেস্ট খেলেছেন। সম্ভাবনাময় এক ক্যারিয়ারের শুরুতে আরো কিছু ম্যাচ খেলতে না পারার বিষয়টি হয়তো ভাবায় তাকে, তবে অস্থির করে দেয় না।

‘আসলে জাতীয় দলের সঙ্গে থাকলে সবসময় অনেক কিছু শিখতে থাকি। ড্রেসিংরুম থেকে বলেন বা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে, কিংবা অনুশীলন থেকে। প্রতিটা ক্ষেত্রেই আমার যে ঘাটতিগুলো রয়েছে, এগুলো কাটিয়ে ওঠার জন্য অনেক কিছু শেখার আছে।’

Banglabid

যেকোনো সময় সুযোগ আসতে পারে- সেটির জন্যও নিজেকে প্রস্তুত রাখতে চেষ্টার কমতি নেই সোহানের। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজের আগে তাই কন্ডিশনিং ক্যাম্পে বেশ পরিশ্রমী ও মনোযোগী ছাত্র তিনি।

‘আরও দুই-তিন সপ্তাহ আমরা ফিটনেস ক্যাম্প করার সময় পাব। চেষ্টা থাকবে সবাই যাতে রিকভারি করে শতভাগ ফিট থাকতে পারি। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, সুযোগ কখন আসবে তা কেউ জানে না। সবসময়ই চেষ্টা করি আমার যে ঘাটতি আছে, সেগুলো কাটিয়ে শতভাগ ফিট থাকার। যাতে সুযোগ আসলে ভালো করতে পারি। এখন যেহেতু ফিটনেস ক্যাম্প চলছে। তার ফাঁকে ফাঁকে ব্যাটিং নিয়ে একটু কাজ করব। কিপিংয়ে কিছু ঘাটতি আছে, সেগুলো নিয়েও কাজ করব। যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারি।’

আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ কম পেলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার সোহান। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের যোগসূত্র প্রসঙ্গে বললেন, ‘মানসিকভাবে চিন্তা করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ঘরোয়া ক্রিকেটে আপনি যদি খেলাটা ধরতে পারেন, আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে খেলাটা তখন অনেক সহজ হয়। মানসিকভাবে যদি শক্ত থাকেন, মানসিকভাবে যদি ভালো কিছু করার চিন্তা-ভাবনা থাকে, তখন কঠিন যে সময়গুলো আসে সেটা কাটিয়ে ওঠা যায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুরুল হাসান সোহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাবার রেখে যাওয়া কাজগুলোর চর্চা হলে প্রজন্ম উপকৃত হবে’

পরবর্তী

নারায়ণগঞ্জে চার সংস্কৃতিকর্মীর উপর হামলার ঘটনায় মামলা

পরবর্তী
নারায়ণগঞ্জ হামলা

নারায়ণগঞ্জে চার সংস্কৃতিকর্মীর উপর হামলার ঘটনায় মামলা

বিব্রত গাঙ্গুলির জন্য শাস্ত্রীর ‘শান্তির পতাকা’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT