চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুমাইয়ার অপহরণকারীরা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে: পুলিশ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:৫৭ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
অপরাধ
A A

শিশু সুমাইয়াকে অপহরণের দায়ে রিমান্ডে থাকা বৃষ্টি ও তার বাবা সিরাজ এখনো মুখ খোলেনি বলে জানিয়েছে পুলিশ। তারা বলছেন, উল্টো পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে শিশু সুমাইয়ার অপহরণকারীরা।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির চ্যানেল আই অনলাইনকে বলেন, রিমান্ডে ভুল তথ্য দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিতে চাচ্ছে বৃষ্টি ও তার বাবা। এখন পর্যন্ত তারা মুখ খোলেনি। কিন্তু পুলিশের বহুমাত্রিক বিশ্লেষণে তারা চাপের মধ্যে রয়েছে।

তিনি আরো বলেন, বৃষ্টি নাকি কাপড়ের ব্যবসা করত, কয়েকবার ভারতেও গিয়েছে। কিন্তু এখনো পাসপোর্ট দেখাতে পারেনি। যাদের সঙ্গে কাপড়ের ব্যবসা করত ওইসব এলাকায় পুলিশ খোঁজ নিয়ে জেনেছে বৃষ্টির দেয়া তথ্য ভুয়া।

Banglabid

বৃষ্টির সঙ্গে শিশু পাচারকারীদের কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশ এসব তথ্য জানতেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। তারা সঠিক তথ্য বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল শনিবার বিকেলে ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। রোববার দুপুরে সুমাইয়ার বাবা জাকির হোসেন বলেন, সুমাইয়ার শরীরে জ্বর রয়েছে। কিছু খেতে পারছে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান প্রফেসর সায়েদা আনোয়ার চ্যানেল আই অনলাইনকে বলেন, সুমাইয়াকে রুটিন চেকআপ করনো হয়েছে। সার্বিক দিক দিয়ে ও ভালো রয়েছে। গায়ে জ্বর থাকলেও কোনো মানসিক ট্রমা সুমাইয়ার মধ্যে নেই।

Reneta

গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রামের জাকির হোসেন ও মুনিয়া বেগমের একমাত্র সন্তান সুমাইয়া বাসার সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। ওই ঘটনায় কামরাঙ্গীর চর থানায় সুমাইয়ার বাবা একটি জিডি করেন এবং পরে অপহরণের মামলা করেন।

পরে গত বৃহস্পতিবার সকালে কদমতলী এলাকার একটা ভাড়া বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডকে দেয়া নিরাপত্তাই ভরসা যোগাচ্ছে অস্ট্রেলিয়াকে

পরবর্তী

‘শ্রমিক-মালিক গড়ব দেশ; এগিয়ে যাবে বাংলাদেশ’ শ্লোগানে এবারের মে দিবস

পরবর্তী

‘শ্রমিক-মালিক গড়ব দেশ; এগিয়ে যাবে বাংলাদেশ' শ্লোগানে এবারের মে দিবস

মরুভূমিতেও ফুল ফোটালেন জাভি

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT