চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেন-সুইজারল্যান্ড: পরিসংখ্যান কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের দুই চেনা প্রতিদ্বন্দ্বী। অথচ বিশ্বকাপের পরিসংখ্যানে একদম অচেনা! কারণ বাছাইপর্বে একাধিকবার হলেও বিশ্বসেরার মঞ্চে কখনোই মুখোমুখি হয়নি সুইডেন-সুইজারল্যান্ড। এমনকি ইউরোও পারেনি এ দুই দলকে মুখোমুখি করতে।

অতীতে যা হয়নি, রাশিয়া বিশ্বকাপ সেটাই সম্ভব করছে। প্রথমবারের মতো মুখোমুখি নামিয়ে দিচ্ছে দুই ‘সুই’ সুইডেন ও সুইজারল্যান্ডকে। সেটিও আবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে সুইডেন ও সুইজারল্যান্ড। অতীতে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস, আর সার্বিক পরিস্থিতি কী বলছে তা দেখে নেয়া যাক-

Banglabid

>মোট ২৭বার একে অপরের মুখোমুখি হয়েছে সুইডেন-সুইজারল্যান্ড। জয়ে দুই দল সমানে সমান। ১০টি করে ম্যাচ জিতেছে। ৭টি ম্যাচ হয়েছে ড্র।

>বিশ্বকাপে না খেললেও বাছাইপর্বে পাঁচবার একে অপরের বিপক্ষে লড়েছে সুইস-সুইডিশরা। তাতে তিনবার জয় সুইডেনের, দুবার সুইজারল্যান্ডের।

>২০০২ সালের পর এখন পর্যন্ত মুখোমুখি হয়নি এ দুদল। সেবছর প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

Reneta

>গ্রুপ ‘ই’ থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে এসেছে সুইজারল্যান্ড। আর গ্রুপ ‘এফ’ থেকে জার্মানির মতো দলকে পেছনে ফেলে সেরা হয় সুইডেন।

>বিশ্বকাপে ৮ ম্যাচের ৬টিতেই কোনো গোল খায়নি সুইডেন।

>বিশ্বকাপে ১৭ ম্যাচের ১৬টিতেই অপরাজিত সুইজারল্যান্ড।

>গ্রুপপর্বে প্রতিপক্ষের জালে এবার পাঁচবার বল জড়িয়েছে সুইজারল্যান্ড। হজম করেছে চারটি। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে মোট পাঁচ পয়েন্ট দলটির।

>জার্মানির কাছে ২-১ গোলে হারলেও মেক্সিকোকে ৩-০ ও সাউথ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয় সুইডেন। পাঁচ গোলের বিপরীতে কেবল এক গোল হজম করেছে দলটি।

>প্রথম রাউন্ডে গড়ে ১.৬৭টি করে গোল করেছে দুই দলই।

>মিডফিল্ডার সেবাস্টিয়ান লারসনকে সুইসদের বিপক্ষে পাচ্ছে না সুইডিশরা। আর দুই হলুদ কার্ডে কাটা পড়েছেন সুইজারল্যান্ডের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্টিফেন লিস্টাইনার ও ফেবিয়ান শাকার। অসুস্থতায় অনিশ্চিত সুইসদের সর্বোচ্চ গোলসংগ্রাহক স্টিভেন জুভের।

>সুইডেনের আলভিন একদাল, ভিক্টর ক্লাসেন ও মিকায়েল লাসটিগ আছেন হলুদ কার্ড নিয়ে শঙ্কায়। সুইজারল্যান্ডের ডেনিশ জাকারিয়া, ভ্যালন বেহরামি ও জেরদান শাকিরিও একই শঙ্কায়।

>সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেন আছেন দারুণ ফর্মে। ম্যাচ টাইব্রেক পর্যন্ত গেলে তাকে নিয়ে ঝুঁকিতে থাকতে পারে সুইজারল্যান্ড।

>সুইজারল্যান্ডের খেলায় প্রাণ আনেন জেরদান শাকিরি। মূলত তার পায়ের জাদুতে দ্বিতীয় রাউন্ডে এসেছে সুইসরা। তাকে আটকাতে না পারলে কপালে দুঃখ আছে সুইডেনের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মর্গের ফ্রিজে জেগে উঠলো ‘মৃত’ নারী!

পরবর্তী

সহজভাবে গানকে মানুষের কাছে তুলে ধরতে চাই: ইউসুফ

পরবর্তী

সহজভাবে গানকে মানুষের কাছে তুলে ধরতে চাই: ইউসুফ

প্রি-ম্যাচ রিভিউ : ২ জুলাই, দ্বিতীয় রাউন্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT