চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে টিম টাইগ্রেসের বিশ্বকাপ প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ, অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ দল বিদেশি কোচিং স্টাফের অধীনে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করবে ৮ জানুয়ারি থেকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ সপ্তাহের ক্যাম্প শেষে ১৪ ফেব্রুয়ারি সালমা-রুমানারা ধরবেন অস্ট্রেলিয়ার বিমান।

দশ দলের বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়তে হবে সালমা খাতুনের দলকে।

Banglabid

মেয়েদের দুর্ভাগ্য, বিশ্বকাপে যাওয়ার আগে সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন না। সাউথ এশিয়ান গেমস ও টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঝে ২ মাসের একটা বিরতি থাকলেও সময়টাতে সিরিজ আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মেয়েদের বিভাগের চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী জানালেন, ‘বিশ্বকাপের আগে এশিয়ার কোনো দেশের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করে যাচ্ছিলাম আমরা। কিন্তু প্রত্যাশিত সাড়া আমরা পাইনি।’

দেশসেরা অলরাউন্ডার রুমানা আহমেদ বললেন, ‘ম্যাচ থাকলে ভালো হতো। যেহেতু নেই তাই অনুশীলনে বাড়তি কিছু কাজ করতে হবে। ছেলে ক্রিকেটারদের সঙ্গে বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে।’

Reneta

হাঁটুর চোটের কারণে স্কটল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে ছিলেন না রুমানা। নভেম্বরে সাউথ এশিয়ান গেমস খেলতে নেপাল যেতে পারেননি পুরনো চোটে। অবশ্য ধীরে ধীরে সেরে উঠছেন লেগস্পিনিং অলরাউন্ডার। জানালেন, পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে লাগবে আরও দুই সপ্তাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমার-ফিরমিনোকে টপকে ইউরোপসেরা ব্রাজিলিয়ান অ্যালিসন

পরবর্তী

‘নিজের দেশে হল পাই না, অথচ ফ্রান্সের ৬৪ হলে আমার ছবি’

পরবর্তী

‘নিজের দেশে হল পাই না, অথচ ফ্রান্সের ৬৪ হলে আমার ছবি’

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় র‌্যালি

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT