চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসিকতায় প্রত্যাশার চাপ জয় করতে চান সৌম্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র একটি ওয়ানডে খেলেই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। নবাগত ক্রিকেটার হয়েও ২০১৫ বিশ্ব আসরে খারাপ করেননি এ বাঁহাতি ব্যাটসম্যান। বেশ স্বাচ্ছন্দ্যে খেলে ৬ ম্যাচে করেছিলেন ১৮৫ রান। আগ্রাসী ব্যাটিংয়ে জানান দেন সাহসিকতার। ৪ বছরের ব্যবধানে সৌম্য এখন অনেক পরিণত। বাংলাদেশের জার্সিতে খেলে ফেলেছেন ৪১টি ওয়ানডে। অভিজ্ঞ বলেই প্রত্যাশার চাপ থাকবে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে। সৌম্য চাইছেন সাহসিকতায় সেই চাপকে হার মানাতে।

গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে দ্রুত রান তুলে বাংলাদেশকে এনে দেন দুর্দান্ত শুরু। সৌম্য সহজাত ব্যাটিং ধরে রেখেছেন পরের চার বছরেও। কখনও ছিলেন দারুণ ফর্মে, কখনও আবার ছন্দ হারিয়ে রানে ফেরার সংগ্রাম। মুদ্রার দুই পিঠই দেখে ফেলা বাঁহাতির ব্যাটে আগ্রাসন অবশ্য থামেনি। স্ট্রাইকরেট এখনও একশ (৯৮.৬০) ছুঁইছুঁই। ওয়ানডে ক্রিকেটে যেটি বাংলাদেশের সর্বোচ্চ। এই ব্যাটিং প্রতিভার কাছে বিশ্বমঞ্চে দলের প্রত্যাশা আগের চেয়ে বেশি থাকবে সেটি সৌম্য নিজেও উপলব্ধি করতে পারছেন।

‘আসলে আগেরটাতে (২০১৫ বিশ্বকাপ) পুরোই নতুন ছিলাম। এবার যদি সুযোগ পাই অবশ্যই পরিকল্পনা তেমনই থাকবে। হয়তোবা এবার পরিকল্পনা একটু ভিন্ন থাকবে। ঐসময় যেভাবে জুনিয়র ক্রিকেটার হিসেবে ফ্রি মাইন্ডে খেলেছি, এখন হয়তো অতটা ফ্রি থাকব না, একটু চাপ তো থাকবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, ওখানে গিয়ে কাজে লাগানোর চেষ্টা করব। আগে যে বিশ্বকাপ খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, ওখানে যে সাহস নিয়ে খেলেছি সেটা ধরে রাখার চেষ্টা থাকবে।’

Banglabid

ক্রাইস্টচার্চ থেকে ফিরে সৌম্য যোগ দেন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর ডেরায়। তিন ম্যাচে বাঁহাতি এ ওপেনারের ইনিংসগুলো যথাক্রমে- ৪৩, ৩৬, ৩৩। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সুপার লিগে উঠলে সৌম্য খেলতে পারবেন আরও ১০ ম্যাচ। লিগে দলের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার পাশাপাশি বড় ইনিংস খেলায় পাখির চোখ করছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান। রান করা অভ্যাসে পরিণত করে বিশ্বকাপ খেলতে যেতে চান আত্মবিশ্বাসে ভরপুর থেকে।

‘এখন যেহেতু আমাদের ঘরোয়া ক্রিকেট চলছে। সেখানে যে ম্যাচগুলো পাবো চেষ্টা করবো লম্বা সময় ব্যাটিং করার। বল বেশি করি বা রান বেশি করি, মাঝমাঠে যে পরিস্থিতিটা থাকে সেটি নিয়ে একটু কম চিন্তা করা, এর ভেতরেই আছি। আর দলের পরিস্থিতি অনুযায়ী খেলা গুরুত্বপূর্ণ। যদি এভাবে খেলতে থাকি, তাহলে আমার মধ্যে এই অভ্যাস বেশি জন্মাবে। সেটি নিয়েই বেশি কাজ করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বনানীতে আগুন: পাশের ভবনে থাকা দুরন্ত টিভি’র সম্প্রচার বন্ধ

পরবর্তী

বক্স অফিসে ফের অক্ষয়ের বাজিমাত

পরবর্তী

বক্স অফিসে ফের অক্ষয়ের বাজিমাত

বনানী-উদ্ধারকাজে সামরিক বাহিনীর সদস্যরা

বনানীতে আগুন: উদ্ধারকাজে সামরিক বাহিনীর সদস্যরা

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT