চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান প্রায় নয় মাস পর কারাগারে স্ত্রী বুশরা বিবি ও বোনের সঙ্গে দেখা করেছেন। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই সাক্ষাৎ হয়।

বুধবার ১৯ আগস্ট তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।

স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে সম্প্রতি সুপ্রিম কোর্ট কারাবন্দি ইমরান খানকে সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তাকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Banglabid

ইমরানের বোন নূরিন নিয়াজি এ বছর প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করেন। কারাগারের কনফারেন্স কক্ষে তাদের প্রায় ১৫ মিনিট কথা হয়। এ সময় ইমরানের স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন তারা। নূরিন তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও জানান।

তবে সাক্ষাতের বিস্তারিত প্রকাশ করা হয়নি। রাজনৈতিক স্বার্থে এই সাক্ষাৎ ব্যবহার করা হলে ইমরান খানকে দেওয়া সুবিধা প্রত্যাহার করা হতে পারে বলে আদালত সংশ্লিষ্টদের সতর্ক করেছে।

ইমরানের অন্য বোন আলিমা খান ও উজমা খান এবং তার চাচাতো ভাই কাসিম জামানকে এদিন তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।

Reneta

আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের স্ত্রী বুশরা বিবিও মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এরপর ইমরান ও বুশরার মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট সাক্ষাৎ হয় বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।

এর আগে বুশরা বিবি তার সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহরুন্নিসার সঙ্গে প্রায় ৪০ মিনিট সাক্ষাৎ করেন। মুসা ও মুবাশশারা বুশরার আগের সংসানের সন্তান।

ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে সাজা রয়েছে এবং বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তিনি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

এদিকে ইমরানের চিকিৎসা নিয়ে সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তার চিকিৎসা চালানোর কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাগারপাকিস্তান তেহরিক-ই-ইনসাফপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফপিটিআইপ্রতিষ্ঠাতা ইমরান খানরাওয়ালপিন্ডির আদিয়ালসাক্ষাৎ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

পরবর্তী

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

পরবর্তী

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT