চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার ক্রাইম প্রতিরোধের সক্ষমতা আমাদের হয়নি: ডিএমপি কমিশনার

আরেফিন তানজীব আরেফিন তানজীব
২:৩১ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
অপরাধ
A A
ডিএমপি কমিশনার সাইবার ক্রাইম প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার ক্রাইম প্রতিরোধ করার সক্ষমতা এখনো আমাদের হয়নি জানিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিঞা বলেছেন, সাইবার ক্রাইমকে কিভাবে প্রতিরোধ করা যায় সে চেষ্টা আমরা করছি।

“বিভিন্ন দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধি-নিষেধ রয়েছে। আমাদের সরকারও সাইবার সিকিউরিটি আইনের কাজ হাতে নিয়েছে যা পুরোদমে এগিয়ে চলছে।”

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার নিয়ণ্ত্রণ বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি, ব্র্যাক এবং এটিএন বাংলার যৌথ অয়োজনে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় এসব কথা বলেন তিনি।

Banglabid

ডিএমপি কমিশনার আরো বলেন, সাইবার অপরাধ আমাদের দেশে নতুন করে শুরু হয়েছে। সেই অপরাধ নিয়ন্ত্রণেরও চেষ্টা করছে সরকার। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু কিছু অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে বিধি নিষেধ থাকা জরুরি। যেমন: হোয়াটস অ্যাপ, থ্রিমা। এসব অ্যাপসে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষিত থেকে যাচ্ছে।

“ইতোমধ্যেই আমাদের তথপ্রযুক্তি মন্ত্রণালয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কাজ করছে। শুধু মাত্র এই সাইবার সিকিউরিটি আইন করে নয় এসব অ্যাপসের যারা সরবরাহকারি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এগুলো নিয়ণ্ত্রণ করা সম্ভব। যার চেষ্টা সরকার করে যাচ্ছে। কারণ  চুক্তি না থাকলে তারা আমাদের তথ্য দিবে না। চুক্তি হলেই বিভিন্ন সামাজিক যগোযোগ মাধ্যমের অ্যাপসগুলোর যথেচ্ছ ব্যবহার বন্ধ করা যাবে।”

আসাদুজ্জামান মিঞা  বলেন, ‘সোশ্যাল মিডিয়ার কিশোর তরুণদের অবাধ ব্যবহার ও আসক্তির কারণে অপরাধ প্রবণতাসহ নানান ধরণের সামাজিক ঝুঁকি তৈরী হচ্ছে। একই সাথে তরুণরা গ্যাং কালচারে জড়িয়ে মাদকাসক্তি, হত্যা ও খুনের মতো জঘণ্য কাজ করছে। যা থেকে পরিত্রাণের জন্য পিতা-মাতা, অভিভাবক শিক্ষক-শিক্ষিকাদের তাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে হবে। যাতে করে তারা প্রয়োজন ছাড়া অবাধে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করতে পারে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইবার ক্রাইম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিরলেন নাসির, বাদ মুমিনুল-রিয়াদ

পরবর্তী

ইমরানের তরিকা ঠিক না বলে আক্রমণ করতে পারেন না

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরানের তরিকা ঠিক না বলে আক্রমণ করতে পারেন না

Bangladeshi politician speaking at a public event with a microphone. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: জিয়া বেঁচে থাকলে তার বিরুদ্ধেও মামলা হতো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT