চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: জিয়া বেঁচে থাকলে তার বিরুদ্ধেও মামলা হতো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
Bangladeshi politician speaking at a public event with a microphone. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় জড়িত থাকার পরও জিয়াউর রহমানের বিরুদ্ধে কেন মামলা করা হলো না বা এখন কোন ব্যবস্থা নেয়া সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘হত্যা মামলা হয়েছিল ১৯৯৬ সালে। আর জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে ১৯৮১ সালে। মৃত মানুষের ওপর মরণোত্তর কোন মামলা করার নিয়ম নেই বলে তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় যোগ করা হয়নি। সে যদি তখন বেঁচে থাকতো তবে তার বিরুদ্ধেও মামলা হতো।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই)’ আয়োজিত ‘বঙ্গবন্ধু হত্যা মামলা: যাত্রা, অর্জন ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সেমিনারের প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী এসব কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে আরেকজন প্রশ্ন রাখেন, ‘‘বঙ্গবন্ধু হত্যার সামরিক ও রাজনৈতিক দু’টো দিকই ছিল। সামরিক দিক থেকে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিচার করে রায় ঘোষণা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়া খন্দকার মোশতাক আহমেদ বা তার মতো অন্যান্যদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিয়ে উদাহরণ তৈরি করা যায় কি না?’’

Banglabid

এ প্রশ্নের জবাবেও আইনমন্ত্রী স্পষ্ট করে জানান, মরণোত্তর মামলা করার আইন বাংলাদেশে নেই।

তবে আনিসুল হক বলেন, ‘নবাব সিরাজুদ্দৌলার সঙ্গে থেকে বিশ্বাসঘাতকতা করা মীরজাফরের নাম যেমন ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তেমনি খন্দকার মোশতাক নামটিও যদি এভাবে বিশ্বাসঘাতকের প্রতিশব্দ হিসেবে ব্যবহার শুরু হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম এ ব্যাপারে আরও পরিষ্কার হবে এবং ইতিহাসে তার বিশ্বাসঘাতকতা প্রতিষ্ঠিত হবে।’বঙ্গবন্ধু হত্যা-আইনমন্ত্রী

‘সংসদের কাজ হচ্ছে জনস্বার্থে আইন পাস করা। তবে ইনডেমনিটি অর্ডিন্যান্সের মতো একটি কালো আইন কীভাবে সংসদে পাস হয়, এবং যারা ১৯৭৯ সালে এ আইন পাস করেছিল তাদেরকে কি বিচারের আওতায় আনা হবে?’ – এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আইনটি যেভাবে পাস হয়েছে, সেটাও একটা ইতিহাস। আইনটা খন্দকার মোশতাক ২৬ সেপ্টেম্বর করেন। কিন্তু এই আইনটাকে সরাসরি উল্লেখ করে সংসদে পাস করা হয়নি। সংসদে তখন একসাথে কয়েকটি অর্ডিন্যান্সের কথা উল্লেখ করে বলা হয়েছিল, এগুলো মার্শাল ল’র সময়ের হলেও প্রয়োজনের জন্য এগুলো পাস করে দেয়া হোক। ওই সময় ইনডেমনিটি অর্ডিন্যান্স বা এর বিষয়বস্তু সম্পর্কে সংসদে আলাদা কোনো আলোচনা হয়নি বলেও জানান আনিসুল হক।

Reneta

সেমিনারে অতিথি ও বক্তা হিসেবে আরও ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ বিষয়ক প্রতিমন্ত্রী ও সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ এমপি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুরা হোসেন, প্রাক্তন সচিব ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীবঙ্গবন্ধু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরানের তরিকা ঠিক না বলে আক্রমণ করতে পারেন না

পরবর্তী

মুমিনুলকে নিয়ে ‘শীতল যুদ্ধ’

পরবর্তী

মুমিনুলকে নিয়ে ‘শীতল যুদ্ধ’

‘সুয়োমটো জারি করে বিএনপির ক্ষমতায় যাওয়ার আবদার পূরণ হবে না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT