চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরলেন নাসির, বাদ মুমিনুল-রিয়াদ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:১৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
নাসিরের ছবি, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন ‘বহুল আলোচিত’  নাসির হোসেন। তবে মুমিনুল হক এবং মাহমুদউল্লাহ রিয়াদকে ১৪ সদস্যের দলে রাখার প্রয়োজন মনে করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।

নাসিরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে বিভিন্ন সময়ে অনেক জলঘোলা হয়েছে। লিগে দুর্দান্ত ব্যাট করেও  দলে ঢুকতে পারছিলেন না। এবার তাকে আর উপেক্ষা করেননি নির্বাচকরা।

মুমিনুল শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে না খেললেও টেস্টের জন্য সব সময় তাকে নির্ভরযোগ্য মনে করা হয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের ম্যাচেও ৭২ রান করে সেই প্রমাণ রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচকদের মন কাড়তে পারলেন না ‘মিস্টার ফিফটি’।

রিয়াদও ছিলেন না শততম টেস্টের একাদশে। কিন্তু এরপর ওয়ানডে- টি-টোয়েন্টিতে নিজের জাত চিনিয়ে জানান দেন ফুরিয়ে যাননি। কিন্তু হোম সিরিজে ১৪ জনের দলেই ঢুকতে পারলেন না।

কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে বিকল্প কিপার হিসেবে ১৪ জনের দলে ছিলেন লিটন দাস।

গত লিগে লিটন দাস দারুণ ব্যাট করেছেন।  দুই শতরান ও পাঁচ অর্ধশতকসহ সর্বাধিক ৭৫১ রানের মালিক তিনি। হোম সিরিজে বিকল্প উইকেটরক্ষক হিসেবে টিকে গেলেন।

Reneta

মার্চে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনটি হাফ সেঞ্চুরি করা সৌম্য সরকার ওপেনার হিসেবেই দলে জায়গা পেয়েছেন।  তামিমের পাশাপাশি রয়েছেন ইমরুল কায়েসও।

শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে শেষ মুহূর্তে জায়গা পেয়ে দুই ইনিংসে ভালো ব্যাটিং (৪২+৪১) করেছিলেন সাব্বির রহমান। এবারও তার প্রতি আস্থা রেখেছেন নির্বাচকরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সুইংয়ের পসরা সাজানো শফিউল পেস বহরে জায়গা পেয়েছেন। তার সঙ্গে আছেন মোস্তাফিজ এবং তাসকিন। নেই রুবেল হোসেন।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৌকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডোনাল্ড ট্রাম্প: রইলো বাকি দুই

পরবর্তী

সাইবার ক্রাইম প্রতিরোধের সক্ষমতা আমাদের হয়নি: ডিএমপি কমিশনার

পরবর্তী
ডিএমপি কমিশনার সাইবার ক্রাইম প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার ক্রাইম প্রতিরোধের সক্ষমতা আমাদের হয়নি: ডিএমপি কমিশনার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরানের তরিকা ঠিক না বলে আক্রমণ করতে পারেন না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT