চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঁড়াশি অভিযানে ‘খারাপ উদ্দেশ্য’ নেই, বার্নিকাটকে স্বরাষ্ট্রমন্ত্রী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৫:০৬ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আবারো বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি
সংগঠন আইএসের কোনো অস্তিত্ব নেই। দেশব্যাপি চলমান সাঁড়াশি অভিযানে সরকারের
কোনো ইল মোটিভ বা খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করছে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের চলমান পরিস্থিতি, ব্লগার হত্যাকারীদের গ্রেফতারে অগ্রগতি, দেশব্যাপি সাঁড়াশী অভিযানসহ নানা বিষয়ে কথা বলার জন্য হঠাৎ করেই বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্টদূত মার্শা বার্নিকাট। অংশ নেন ঘণ্টাব্যাপি এক বৈঠকে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পুলিশ ও র‌্যাবের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

পরে মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেন, ধর্মে বিশ্বাস করা না করা নিয়ে কাউকে হত্যা করা ঠিক নয়। এসব হত্যাকাণ্ডের মদদদাতাদের অবশ্যই খুঁজে বের করতে হবে । 

Banglabid

সন্ত্রাস কোন নির্দিষ্ট দেশে ঘটছে না উল্লেখ করে বার্নিকাট বলেন, এটা এখন একটি আন্তর্জাতিক ইস্যু। আন্তর্জাতিকভাবেই সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। সন্ত্রাস মোকাবেলায় এক দেশের সাথে অন্য দেশের আলোচনায় বসা উচিত।

“বাংলাদেশে আইএস আছে কি নেই তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ আন্তর্জাতিক সমস্যা। এগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এক সঙ্গে কাজ করতে চায়।

Reneta

দেশব্যাপি অভিযানে শুধু জঙ্গি ও অপরাধীদেরকেই গ্রেফতার করা হচ্ছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  সন্দেহভাজন যেসব সন্ত্রাসী ছিলো তাদেরকে ধরার জন্য সাঁড়াশি অভিযানের ব্যবস্থা করেছি। কোর্টের থেকে যাদের নামে ওয়ারেন্ট ছিলো, দীর্ঘদিন ওয়ারেন্টগুলো পেন্ডিং ছিলো, বিভিন্ন কারণে পুলিশ তাদের ধরতে পারে নাই এদের জন্যই সাঁড়াশি অভিযান। আসন্ন ঈদ উপলক্ষে মানুষের আনন্দ উপভোগ সুনিশ্চিত করার জন্যই এই অভিযান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্শা বার্নিকাটসাঁড়াশি অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৈয়দ আশরাফের বক্তব্য দুঃখজনক: ইনু

পরবর্তী

প্রতিশোধের ম্যাচে মোহামেডানকে লজ্জা দিল আবাহনী

পরবর্তী

প্রতিশোধের ম্যাচে মোহামেডানকে লজ্জা দিল আবাহনী

ব্যাট-বলে সাকিবের ভেলকি

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT