চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাট-বলে সাকিবের ভেলকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
স্পোর্টস
A A

ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। বুধবার বিকেএসপিতে আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।

দুর্দান্ত বোলিংয়ের আগে ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন সাকিব। ২৪ বলে ৫৭ রানের টর্নেডো ইনিংস খেলেছেন। ২২ বলে পৌঁছেছেন অর্ধশতকে, যা এবারের লিগের দ্রুততম।

ওপেনার ইজাজ আহমেদকে (৩) রানে আবুল হাসান রাজুর ক্যাচ বানিয়ে বিদায় করে আবাহনী শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন সাকিব। ওই ওভারে সাকিব মেডেন উইকেট নেন। ২০তম ওভারে আবারও বোলিং আসেন সাকিব।

নিজের পঞ্চম ওভারে আরিফুল হককে (১৭) অমিত কুমারের ক্যাচ বানিয়ে সাফল্য তুলে নেন। ব্যক্তিগত ৬ষ্ঠ ওভারে নাজমুল হক মিলনকে তুলে নিয়ে তৃতীয় উইকেট পকেটে ভরেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইনিংসের শেষ ওভারে সাকিব পর পর দুই বলে মিডল অর্ডার হাবিবুল রহমান ও ইমন আহমেদকে ফেরান। ইমন আহমেদ ফিরে গেলে মোহামেডানের ইনিংস ১১১ রানেই থেমে যায়।

প্রথম স্পেলে ৩ ওভার বল করে ৯ রান খরচ করে উইকেট নেন একটি। দ্বিতীয় স্পেলে এক ওভার বলে করে খরচ করেন ৬ রান। তৃতীয় স্পেলে ৩ রান খরচ করে সাকিব উইকেট নেন ৪টি।

Reneta

ক্যারিয়ারের দীর্ঘ সময় জুড়ে ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ উইকেটের অপেক্ষায় ছিলেন সাকিব। অবশেষে গত নভেম্বরে অবসান হয় সেই অপেক্ষার। জিম্বাবুয়ের বিপক্ষে নেন ৪৭ রানে ৫ উইকেট।

এবার অপেক্ষা ঘুচল ঘরোয়া ক্রিকেটেও। একই ম্যাচে অর্ধশতক ও ৫ উইকেটও তার ক্যারিয়ারে এই প্রথম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT