চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিশোধের ম্যাচে মোহামেডানকে লজ্জা দিল আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
স্পোর্টস
A A

লিগ পর্বের ম্যাচে আবাহনীকে পাত্তাই দেয়নি মোহামেডান। শের-ই-বাংলা স্টেডিয়ামে ওইদিন ৮ উইকেটে হার দেখতে হয়েছিল আবাহনীকে। এবার সুপার লিগের ম্যাচে মোহামেডানকে রেকর্ড ২৬০ রানের ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিল তামিম-সাকিবদের আবাহনী।

আকাশী-নীলদের রেকর্ড রান সংগ্রহের দিনে ভরাডুবিই হলো সাদা-কালোদের। লিস্ট ‘এ’ ক্রিকেটে জয়-পরাজয়ের ব্যবধানে নবম স্থানে মোহামেডানের এ হারটি। এছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের হার এটি।

৩৭২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণিতে ২৪.৩ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় মুশফিকুর রহিমের দল। অসহায় আত্মসমর্পণে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে মোহামেডান। সুপার লিগের দুই ম্যাচের দুটিতেই হারলো তারা। আবাহনীর বোলারদের মধ্যে সাকিব আল হাসান ৬.৩ ওভারে ১৮ রান খরচায় ৫টি উইকেট নিয়েছেন।

এরআগে, টসে হেরে আগে ব্যাটিং করা আবাহনীর ব্যাটসম্যানরা মোহামেডানের বোলারদের ওপর শুরু থেকেই ছড়ি ঘোরাতে থাকেন। মূলত লিটন কুমার দাস ও ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকের সেঞ্চুরিতেই বড় সংগ্রহ পায় আবাহনী। ৬৪ রানে দুই উইকেট হারানোর পর মূলত শুরু হয় আবাহনীর ইনিংস। লিটন ও কার্তিক মিলে মোহামেডানের বোলারদের কচুকাটা করেন।

দিনেশ কার্তিকের সঙ্গে তৃতীয় উইকেটে লিটন গড়েছেন ১৫০ বলে ১৬২ রানের জুটি। শেষ পর্যন্ত বোল্ড হয়েছেন আরিফুল হকের বলে। তার আগে ১৮ চার ও ১ ছক্কায় করেছেন ১৩৯ রান।

লিটন আউট হওয়ার সময় কার্তিকের রান ছিল ৫৩। সেখান থেকে প্রায় চোখের পলকেই পৌঁছে যান শতকে। ৬৬ বলে স্পর্শ করেছিলেন অর্ধশতক, পরের পঞ্চাশ করতে লেগেছে মাত্র ২৩ বল! শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ১১ চার ও ৪ ছক্কায় ৯৭ বলে ১০৯ রান করেন তিনি।

Reneta

এদের আউটের পরও রানের চাকা থেমে থাকে নি আবাহনীর। উইকেটে গিয়েই তাণ্ডব চালান সাকিব। ২২ বলে করেছেন অর্ধশতক। নাঈম ইসলামের বলে আউট হয়েছেন ৫ ছক্কায় ২৪ বলে ৫৭ রান করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT