চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সভা-সমাবেশ গণতন্ত্রের সৌন্দর্য্য

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৮ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A
ঐক্যফ্রন্ট-বঙ্গবন্ধুর আদর্শ-বিএনপি-ঐক্যফ্রন্টের জনসভা-নির্বাচনী প্রচারণা-খামোশ

ফাইল ছবি

নির্বাচনকে সামনে রেখে গঠিত নতুন রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট সিলেটে সমাবেশের ঘোষণা দিয়েছে। সে সমাবেশের জন্য অনুমতি পাবে কি না সেই সংশয়ে ছিলেন জোটের নেতারা। তারা ঘোষণা দিয়েছিলেন যে, অনুমতি না পেলেও জোটের শীর্ষ নেতারা সিলেট যাবেন।

সমাবেশের অনুমতি নিয়ে সংশয় নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইতিবাচক কথা বলেছেন। অনুমতির ব্যাপারে ঐক্যফ্রন্টের নেতারা ইঙ্গিত পেয়েছেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি । অফিশিয়াল চিঠি না পাওয়ার আগ পর্যন্ত ঐক্যফ্রন্ট নেতারা অহেতুক নাটক করবেন বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আমরা জানি, যেকোন সমাবেশের অনুমতি দেয়ার আগে পুলিশ কয়েকটি বিষয় খতিয়ে দেখে। সমাবেশের আয়োজক কারা, কোন পর্যায়ের নেতারা সেখানে অংশ নিবেন, কত সংখ্যক লোকের সমাগম হতে পারে, তাদের নিরাপত্তা দেবার মতো যথেষ্ট লোকবল পুলিশের আছে কি না ইত্যাদি বিষয়গুলো আইনশৃংখলা বাহিনী খতিয়ে দেখে। সিলেটে বিভিন্ন দলের সিনিয়র অনেক নেতা যাবেন। সবকিছু বিবেচনা করে পুলিশ ইতোমধ্যে তাদেরকে সমাবেশের অনুমতি দিয়েছে।

Banglabid

ওবায়দুল কাদেরের মাধ্যমে আমরা আরো জানতে পেরেছি যে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, দেশের সব দলের সভা-সমাবেশের অধিকার আছে। যেকোন দল যেখানেই সভা- সমাবেশ করতে চান, সে ব্যাপারে কোনো বাধা–নিষেধ থাকবে না।

আমরা বিশ্বাস করতে চাই, কোন বিধি-নিষেধ থাকা উচিতও নয়। সেখানেই গণতন্ত্রের সৌন্দর্য্য। একটি দল বা একটি জোট হয়তো দেশ পরিচালনা করে। কিন্তু সরকারি দল বা জোটের ভাল-মন্দ দেখিয়ে দিয়ে দেশকে ঠিক পথে চালাতে সবচেয়ে জরুরি শক্তিশালী বিরোধী দল। গণতান্ত্রিক চর্চায় সব ধরণের মতকে গুরুত্ব দিতে হবে। পক্ষে-বিপক্ষে সব ধরণের বক্তব্যকে গুরুত্ব দিয়ে সরকারের পথনির্দেশনা তৈরি করতে হবে। তাহলেই কেবল গণতন্ত্র জনগণের জন্য সুফল বয়ে আনতে পারবে। পরমতকে উপেক্ষা করে কখনোই জনতার মঙ্গল সাধন সম্ভব নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টগণতন্ত্রজাতীয় ঐক্যজাতীয় ঐক্য প্রক্রিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশ্নফাঁস: ঢাবিতে ভর্তি পরীক্ষা বাতিল ও ডিনের পদত্যাগ চেয়ে সমাবেশ

পরবর্তী

কী কারণে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যেতে চান ট্রাম্প?

পরবর্তী
ট্রাম্প-পুতিন বৈঠক-মার্কিন উপদেষ্টা

কী কারণে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যেতে চান ট্রাম্প?

কন্যাদের শেখাতে গিয়ে তিনি নিজেই খেলোয়াড়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT