চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব খেল খতম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৬
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের কিং খান শাকিব খান ‘সব খেল খতম’ করলেন ৫৯ সেকেন্ডের টিজারে। আসন্ন ঈদে মুক্তি পাওয়া ‘শিকারী’র প্রথম টিজারে তিনি এমনটি বলেছেন।

সম্প্রতি প্রযোজনা সংস্থা জাজ তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে ‘শিকারী’ ছবির প্রথম টিজার। সেই টিজারে শাকিব দেখা গেলো বলিউডের মারদাঙ্গা অ্যাকশন লুকে। যেখানে শাকিব কাউকে পরোয়া করেন না, শুধু নিজের কথাই শোনেন। এমনকি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাফিয়াদের হত্যা করে সে।

তবে এ টিজারের মাধ্যমে শাকিব খান প্রথা ভাঙ্গলেন। বলা হয়, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে বাংলাদেশের তারকাদের উপস্থিতি থাকে না বলেই চলে কিন্তু ‘শিকারী’র ক্ষেত্রে হয়েছে উল্টো সম্পূর্ণ টিজারে শাকিবের অ্যাকশন দেখার সৌভাগ্য হলেও টালিগঞ্জের গ্ল্যামার গার্ল শ্রাবন্তীর উপস্থিতি ছিল না বললেই চলে।

‘শিকারী’ দিয়ে যৌথ প্রযোজনায় অভিষেক হওয়া কিং খানের টিজার এরইমধ্যে ইউটিউবে তোলপাড় শুরু করেছে। মাত্র একদিনে টিজারটি দেখেছে প্রায় ২ লাখ দর্শক।

তাছাড়া টিজারের দু’দিন আগে মুক্তি পেয়েছিল শাকিব-শ্রাবন্তীর প্রথম গান। তাতেও বেশ আলোচনায় এসেছেন নতুন এ জুটি। বিগ বাজেটের এ ছবি যৌথভাবে নির্মাণ করেছেন জাকির হোসেন সীমান্ত এবং জয়দীপ মুখার্জী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনায়কশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

দেশের চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

জিয়াউর রহমানের সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জুলাই ২৬, ২০২৬

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ: কেন একটি নির্ভরযোগ্য তথ্যব্যবস্থা জরুরি?

জুলাই ২৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT